July 12, 2026, 11:23 pm
শিরোনামঃ
নীতিমালার লঙ্ঘন করে প্রাথমিক শিক্ষা পদক ফলাফলে নেই ডিজির স্বাক্ষর প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে সাবেক ছাত্রদল নেতা নাঈমুল করিম লুইনের কাছে ত্রিশালের ফাতেমার খোঁজ নিলে’ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সেক্রেটারি বিল্লাল হোসেনের সুস্থতা কামনায় দোয়া ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ নরসিংদীর মাধবদীতে ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হামলায় ৩ জন আহত মাদ্রাসাগুলোতে ঈমানের দিশা নাই, ইসলামের আসল ধারার জ্ঞান নাই, মানবতার শিক্ষা নাই। -আল্লামা ইমাম হায়াত। জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: চীফ হুইপ নূরুল ইসলাম মণি যেখানে যাব, এক সাথে যাব’—সাংবাদিক সাইমনের ভাতিজা তানজিল ইসলাম নাঈমের বিবাহে মিরপুর প্রেসক্লাব পরিবারের ভালোবাসার মিলনমেলা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে সাবেক ছাত্রদল নেতা নাঈমুল করিম লুইনের কাছে ত্রিশালের ফাতেমার খোঁজ নিলে’

Reporter Name

প্রথম বাংলা : ​২০২২ সালের জুলাই মাসে ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এক মর্মান্তিক ট্রাক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য (গর্ভবতী মা, বাবা ও বোন) ঘটনাস্থলেই প্রাণ হারান।তবে মৃত্যুর ঠিক আগমুহূর্তে মায়ের গর্ভ ফেটে অলৌকিকভাবে রাস্তায় ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু, যার নাম রাখা হয় ফাতেমা।

দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করা এই হৃদয়বিদারক ঘটনায় ফাতেমা অলৌকিকভাবে বেঁচে গেলেও, মুহূর্তের মধ্যেই সে হয়ে পড়ে সম্পূর্ণ এতিম ও সহায়-সম্বলহীন।
অসহায় এই শিশুটির দায়িত্ব ও মানবিকতার হাত বাড়িয়ে দিতে বিন্দুমাত্র দেরি করেননি আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঘটনার পর থেকেই ফাতেমার লালন-পালন ও চিকিৎসার যাবতীয় খরচের পাশাপাশি তাঁরই প্রত্যক্ষ নির্দেশনায় ও অর্থায়নে প্রতি মাসে নিয়মিতভাবে ফাতেমার পরিবারের কাছে খাদ্যসামগ্রী ও নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণ পৌঁছে দিচ্ছেন তারেক রহমানের পক্ষ থেকে মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইন।

এরই ধারাবাহিকতায়, ত্রিশালে আয়োজিত নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন এসেছিলেন, তখন অলৌকিকভাবে বেঁচে যাওয়া শিশু ফাতেমার পরিবার প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সাক্ষাৎ করার সুযোগ পেয়েছিলেন।
সাক্ষাৎকারকালে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে পরিবারটির খোঁজখবর নেন এবং তাঁদের কোনো সমস্যা বা প্রয়োজন আছে কি না তা জানতে চান।

তখন শিশু ফাতেমার দাদা আবেগঘন কণ্ঠে জানান যে,” তাঁদের বসতঘরটি অত্যন্ত পুরোনো, ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ। বর্ষাকালে বৃষ্টির পানি ও ঝড়-হাওয়ার মধ্যে চরম অনিশ্চয়তা নিয়ে তাঁদের দিন কাটাতে হয়। পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় নতুন করে একটি ঘর নির্মাণ করা তাঁদের পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বিনয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে একটি নিরাপদ বসতঘরের আবেদন জানান।”

পরিবারটির অসহায় অবস্থার কথা গভীর মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী তাঁদের আশ্বস্ত করেন যে, “তিনি দ্রুত একটি নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করে দেবেন।”
সেই মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়নের অংশ হিসেবে সম্প্রতি প্রধানমনন্ত্রী তারেক রহমান রবিবার নাইমুল করিম লুইন কে ফোন করে ফাতেমাদের পরিবারের খোঁজখবর নেন।

তিনি জানতে চান, “তাঁদের জন্য একটি তিন রুমের পাকা বাড়ি নির্মাণ করতে আনুমানিক কত টাকা ব্যয় হতে পারে এবং সেই খরচের একটি বিস্তারিত বিবরণ যেন তাঁকে জানানো হয়। তিনি শুধু মোট খরচই নয়, বরং প্রয়োজনীয় নির্মাণব্যয় সম্পর্কে একটি বাস্তবসম্মত হিসাবও জানতে চান, যাতে দ্রুত বিষয়টি নিয়ে পরবর্তী কার্যকর উদ্যোগ গ্রহণ করা যায়।



Our Like Page
Developed by: BD IT HOST