September 28, 2026, 8:23 am
শিরোনামঃ
সাংবাদিকদের সুরক্ষায় নতুন আইনি কাঠামোর দাবি কুমিল্লার প্রতিটি উপজেলায় গঠিত হবে ধর্ষণ প্রতিরোধ মঞ্চের কমিটি পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে স্থানীয় প্রশাসন ও বেসর কারি খাতকে এগিয়ে আসতে হবে : ডিসি ময়মনসিংহ লামায় প্রবাসী চিকিৎসকের জমি দখলের চেষ্টা ও চাঁদা দাবির অভিযোগ সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিতের দাবি, নানা আয়োজনে দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পলাশবাড়ীতে মোটর মালিক ও শ্রমিক ইউনিয়ন দ্বন্দ্বের মীমাংসা বৈঠকে সমঝোতা, পূর্বের মতো সড়কে চলবে গুলিস্তানে গোপন বৈঠকের সময় আটক প্রায় তিন শতাধিক শম্ভুগঞ্জে ৩৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে এসআরবি – ১৪ খাদ্য পরিদর্শক বাবুল মিয়ার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নামে বেনামে কোটি কোটি টাকার সহায় সম্পদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করবে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’

Reporter Name

টিডিসি রিপোর্ট:

পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেওয়া নিয়ে এনসিটিবি কার্যালয় ঘেরাও নিয়ে সংঘাতের পর এবার প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি দিয়েছে ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’আজ বুধবার রাতে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হয়েছে, হামলার প্রতিবাদ এবং ঘটনার জড়িতদের গ্রেপ্তারের সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

এছাড়া আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভ এবং শুক্রবার হামলার ঘটনার বিচার ও আদিবাসী লেখা চিত্রকর্ম পুনর্বহালের দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনের প্রচ্ছদে ‘আদিবাসী’ শব্দ সংবলিত একটি চিত্রকর্ম স্থান পেয়েছিল।সেখানে একটি গাছের পাঁচটি পাতায় লেখা ছিল মুসলিম,হিন্দু,খ্রিস্টান,বৌদ্ধ ও আদিবাসী;পাশে লেখা ছিল‘পাতা ছেঁড়া নিষেধ’স্টুডেন্ট ফর সভরেন্টি’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যাল য়ের একদল শিক্ষার্থী গত ১২ জানুয়ারি ওই চিত্রকর্ম বাতিলের দাবিতে এনসিটিবি ঘেরাও করার পর রাতে বইয়ের অনলাইন সংস্করণ থেকে তা সরিয়ে ফেলা হয়।

এর প্রতিবাদে আজ বেলা ১১টায় পাঠ্যপুস্তক ভবন ঘেরাওয়ের ঘোষণা দেয় ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্রজনতা’ নামে আদিবাসী শিক্ষার্থীদের একটি সংগঠন। পরে ‘স্টুডেন্টস ফর সভরেন্টি’ও একইসময়ে পাঠ্যপুস্তক ভবন ঘেরাও করার ঘোষণা দেয়। পরে সেখানে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।

এ ঘটনায় ৭ জন গুরুতরসহ মোট ১৭ জন আদিবাসী শিক্ষার্থী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে বলা হচ্ছে। অন্য দিকে স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক জিয়া দাবি করেছেন, হামলায় তাদের ১৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনের আঘাত গুরুতর।

এদিকে আহত আদিবাসী শিক্ষার্থীদের দেখতে বিভিন্ন রাজনৈতি ক দলের নেতা ও মানবাধিকারকর্মী,নাগরিক সমাজের প্রতিনিধিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান।



Our Like Page
Developed by: BD IT HOST