May 20, 2026, 7:58 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ফুটপাতে চাঁদা আদায় : চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর শাহজাহানপুর থানা এলাকায়ফুটপাতের বিভিন্ন দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগে আদায়কৃত টাকাসহ এক চিহ্নিত চাঁদাবাজকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-খলিল শিকদার (৫৪)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০৯:৩০ ঘটিকায় দক্ষিণ শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহজাহানপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে থানার একটি টহল টিম সংবাদ পায় দক্ষিণ শাহজাহানপুরের ইসলামী ব্যাংক হাসপাতালের পাশে এক ব্যক্তি ভয়-ভীতি প্রদর্শন করে স্থানীয় ফুটপাতের দোকানদারদের নিকট থেকে অবৈধভাবে প্রকাশ্যে চাঁদা আদায় করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকায় থানার টহল টিম সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে খলিলকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগীরা দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে বিভিন্ন দোকান থেকে চাঁদাবাজির মাধ্যমে আদায়কৃত মোট ৩৮০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃত খলিলসহ তার সহযোগীরা বেশ কিছুদিন যাবৎ স্থানীয় ফুটপাতের বিভিন্ন ভাতের হোটেল হতে দৈনিক ২০০ টাকা এবং চায়ের দোকান হতে দৈনিক ১০০ টাকা করে চাঁদা আদায় করে আসছে।

গ্রেফতারকৃত খলিলসহ তার পলাতক সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ডিএমপির শাহজাহানপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।মামলার নিবিড় তদন্ত ও পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST