November 8, 2026, 12:01 pm
শিরোনামঃ
৭ নভেম্বর উপলক্ষে ময়মনসিংহ মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রায় মৎস্য জীবীদল রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বংশালে হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা; স্বামী গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর বংশালে হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় ভিকটিমের স্বামী মো. ইব্রাহীম (৩৭) কে গ্রেফতার করেছে ডিএমপির বংশাল থানা পুলিশ।শুক্রবার (২৪ জানুয়ারি ২০২৫ খ্রি.) বিকেল ৪:৩০ ঘটিকায় বংশালের সিক্কাটুলী লেন এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা যায়, ভিকটিম মাকসুদা খাতুনের (২৭) সাথে দুই বছর আগে মো. ইব্রাহীমের বিয়ে হয়। তারা বংশাল থানাধীন ৩৩নং ওয়ার্ডস্থ ২৪ নং সিক্কাটুলী এলাকায় ওলি মোহা ম্মদ এর বাসার ২য় তলায় বসবাস করতো। মাকসুদার এক বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তার স্বামী ইব্রাহিম পেশায় একজন ফ্রিল্যান্সার। বিয়ের পর বেশ কয়েকবারই তাদের মধ্যে নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়। শুক্রবার বিকেলে সন্দেহের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে রাগান্বিত হয়ে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে ইব্রাহিম। মাথায় হাতুড়ির গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে এবং ভিকটিমের স্বামী মো. ইব্রাহীমকে গ্রেফতার করে। পরবর্তীতে ঘটনাস্থল এবং মৃতদেহের আলামত সিআইডি এর ফরেনসিক টিম দ্বারা সংগ্রহ করা হয় এবং থানা পুলিশ কর্তৃক মৃতদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।ভিকটিমের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় রাতে বংশাল থানায় একটি হত্যা মামলা রুজু করে নিহত মাকসুদার পরিবার গ্রেফতারকৃত মো. ইব্রাহীম তার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার নিবিড় তদন্ত অব্যাহত রয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST