November 13, 2026, 4:56 pm
শিরোনামঃ
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক “নরসিংদী জেলা পুলিশের পৃথক অভিযানে গাজা,ইয়াবা,ও সাজাপ্রাপ্ত, পরয়োনাভূক্ত আসামি সহ ৩৬ জন গ্ৰেফতার উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার বদলি নীতিমালা উপেক্ষা করে বছরের পর বছর একই কর্মস্থলে ঢাকা জেলার খাদ্য পরিদর্শকরা পলাশবাড়ী উপজেলা সমবায় সমিতি লি: (ইউসিসিএ) নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান নিক্সন নির্বাচিত পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজনকে বাধ্যতামূলক অবসর সাংবাদিক অরিত্রের ওপর নির্যাতনের ঘটনায় সিপিজের সহযোগিতা চেয়ে বিএমএসএফের চিঠি কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বদলি নীতিমালা উপেক্ষা করে বছরের পর বছর একই কর্মস্থলে ঢাকা জেলার খাদ্য পরিদর্শকরা

Reporter Name

প্রথম বাংলা : সরকারি বদলি নীতিমালা ও প্রশাসনিক নির্দেশনা উপেক্ষা করে ঢাকা জেলা খাদ্য কার্যালয় এবং এর অধীন কেরানীগঞ্জ ও সাভার সহ বিভিন্ন উপজেলা খাদ্য অফিসে বছরের পর বছর ধরে বহাল রয়েছেন একাধিক খাদ্য পরিদর্শক। নির্ধারিত সময়সীমা পেরিয়ে একই স্থানে ৫ থেকে ৭ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করায় সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​

খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বদলি ও পদায়ন নীতিমালা (২০১৯ ও পরবর্তীতে সংশোধিত ২০২২) এবং সাধারণ সরকারি বদলি বিধিমালা অনুযায়ী, একই কর্মস্থলে টানা তিন বছরের বেশি সময় দায়িত্ব পালনের নিয়ম নেই। কিন্তু ঢাকা জেলার এই তিন গুরুত্বপূর্ণ কার্যালয়ে কর্মরত কয়েকজন পরিদর্শক সেই নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দ্বিগুণ সময় ধরে একই চেয়ারে বহাল তবিয়তে রয়েছেন।

​

সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ উঠেছে, স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের সঙ্গে সখ্য এবং নানা অনিয়মের মাধ্যমে তাঁরা নিজেদের পদ আঁকড়ে রেখেছেন। একই স্থানে দীর্ঘকাল বহাল থাকায় দাপ্তরিক কার্যক্রমে স্বচ্ছতা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। প্রশাসনের একশ্রেণির অসাধু কর্মকর্তার নীরবতায় এই স্বার্থান্বেষী মহলটি সুবিধা নিলেও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

​

কেরানীগঞ্জ ও সাভার উপজেলা খাদ্য অফিসের এই অচলাবস্থা নিরসনে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার জোরালো দাবি উঠেছে। দাপ্তরিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অভিযুক্তদের দ্রুত বদলিসহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও খাদ্য মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী ও সচেতন নাগরিক সমাজ।

অপরদিকে টাংগাইল ও জামালপুর জেলায় খাদ্য পরিদর্শকগণ জেলা ও উপজেলায় ঘুরে ফিরে বছরের পর বছর চাকুরী করেছেন। বদলি নেয়। দীর্ঘদিন উল্লেখিত জেলায় চাকুরির সুভাধে গড়ে তুলেন দুর্নীতির সিন্ডিকেট। অভ্যন্তরীন চলাচল সুচীতে এলএসডিতে মালের পরিবর্তে গেছে কাগজ।
লোগো : সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST