August 10, 2026, 11:33 pm
শিরোনামঃ
সড়ক দুর্ঘটনায় জজ আদালতের বিচারক নিহত এ কে এম সামিউল হক রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ হ্যালো ডিসিতে অভিযোগ : মুহূর্তেই ময়লার পরিষ্কার দ্রুত সমাধান ৭ বছরের কন্যাকে ধর্ষণ অভিযোগে বাবাকে গ্রেফতার মেয়ে স্বীকারোক্তিতে মিথ্যা প্রমাণিত হয়‘ষড়যন্ত্রের শিকার’ দাবি গ্রামবাসীর ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপ পরিদর্শনে ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি

Reporter Name

প্রথম বাংলা : সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক পূজা মণ্ডপের বুধবার ০১ অক্টোবর ২০২৫ বিকাল ৩:৩০ ঘটিকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী এনডিসি।

উপস্থিত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরে মোট ২৫৪ টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। এবারের পূজায় কোন নিরাপত্তা ঝুঁকি নেই। কেউ নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আগামীকাল বিসর্জনের দিনেও যাতে ভক্তবৃন্দ উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে পারে সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে।সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজার আনুষ্ঠানি কতা সুন্দরভাবে শেষ হবে বলে আশা প্রকাশ করেন তিনি’ এজন্য তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন,এই দেশে শত শত বছর যাবৎ হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খ্রিষ্টান সবাই ভাই বোনের মত বসবাস করে আসছে। এ সম্প্রীতি যাতে কোন ভাবেই বিনষ্ট না হয় এবং পরবর্তী প্রজন্ম যাতে নষ্ট না করে এ দিকে সকলকে খেয়াল রাখতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন



Our Like Page
Developed by: BD IT HOST