November 7, 2026, 12:53 pm
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা – বসুন্ধরা শপিংমলের সামনে অস্থায়ী পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের সামনে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে একত্রে বসে ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এবং তাঁর সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সহ-সভানেত্রী রাহেনা সুলতানা।

শনিবার (১৫ মার্চ ২০২৫ খ্রি.) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে বসে তিনি ইফতার করেন।

ঢকা মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলি শ পবিত্র মাহে রমজানে কর্মব্যস্ত মানুষ দিনশেষে আপনজনের সাথে ইফতার করতে ছুটে যায় নিজ নিজ বাসা-বাড়িতে। কিন্তু জনসাধারণের নিরাপত্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের কর্তব্যস্থ লে বা অনেক সময় সড়কে ইফতার করতে হয়গতকাল সন্ধ্যায় বসুন্ধরা শপিংমলের সামনে দায়িত্বরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের সাথে রাস্তায় একত্রে বসে ইফতার করলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি এবং তাঁর সহধর্মিণী ও পুনাক সহ-সভানেত্রী রাহেনা সুলতানা।

পুনাক সহ-সভানেত্রী বাসা থেকে দায়িত্বরত পুলিশ সদস্যদের ইফতারের জন্য নিজ হাতে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে নিয়ে আসেন এবং নিজ হাতে সবার মাঝে বিতরণ করেন। এ সময় ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং দায়িত্বের অংশ হিসেবে সকল কষ্ট ও ত্যাগ স্বীকার করে মহানগরবাসীর সার্বিক নিরাপত্তায় কাজ করে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেন।

এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST