July 29, 2026, 8:35 am
শিরোনামঃ
লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী চলতি বোরো ধান ও চাউল সংগ্রহ নিয়ে চলছে তুঘলকি কান্ড সেনাবাহিনী প্রধানের সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ টম ক্রুজের পদবি বাদ দিলেন মেয়ে সুরি, মায়ের মধ্যনাম ‘নোয়েল’ এখন তার শেষ নাম তিন মাসে ১ লাখ ৪১ হাজার ৯৮৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ সৎ, ন্যায়নিষ্ঠ, সাহসী ও মানবিক ইউএনও সাবরিনা শারমিন: কর্মদক্ষতায় মানুষের হৃদয়ে অনন্য এক নাম ৯/১১-এর ২৫তম বার্ষিকীর স্মরণানুষ্ঠানে মামদানির অংশগ্রহণ ঠেকাতে পিটিশন, স্বাক্ষর প্রায় ১৭ হাজার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাংলাদেশি তরুণ-দের প্রেমের টানে সাত-সমুদ্র তের নদী পাড়ি দিয়ে ভিনদেশি তরুণীরা

Reporter Name

এমডি ইলিয়াছ সেনবাগে প্রতিনিধি

বাংলাদেশি তরুণ-তরুণীদের প্রেমের টানে সাত-সমুদ্র তের নদী পাড়ি দিয়ে নিজ দেশ ছেড়ে চলে আসছেন ভিনদেশি তরুণ-তরুণীরা। একজন, দুইজন নয় বরং চলতি বছরে মোট ১০ জন বিদেশি প্রেমিক-প্রেমিকা বাংলাদেশে এসেছেন। তন্মধ্যে ৭ জন তরুণী ও ৩ জন তরুণ।তাদের প্রত্যেকে আমাদের দেশের চেয়ে উন্নত দেশের নাগরিক। এমনকি বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের এক প্রেমিক পুরুষ প্রেমের টানে সম্প্রতি গাজীপুরে এসে বিয়ে করেন।

এছাড়াও সামাজিক মাধ্যম ফেসবুকে সবচেয়ে বেশি ঝড় তুলেছে বেলারুশের মেয়ে ও লক্ষ্মীপুরর ছেলে হাবিব-নাতালিয়ার প্রেম কাহিনী,এবার নোয়া খালীতেও প্রেমের টানে আসলেন মিশরীয় সুন্দরী নারী দালিয়া(২১)।জানা যায়,নোয়াখালীর সেনবাগ উপজেলা নবীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড গোবিন্দপুরের চান মিয়া হাজি বাড়ী গোলাম সারোয়ারের বাবুর(২৮) প্রেমের টানে মিশর থেকে দালিয়া নামের ওই সুন্দরী নারী গতকাল সন্ধ্যায় নোয়াখালীতে আসছেন।

প্রেমিক গোলাম সারোয়ার বাবু মিশরে দালিয়াদের বাসায় পাশেই কাজ করতো।চোখাচোখি একপর্যায়ে প্রেম পরে বিয়ে করেন এই দম্পতি।বিয়ের দুই বছর পর মিশর থেকে এই সুন্দরী নারী আসছেন বলে জানান বাবুর পরিবারের সদস্যরা।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মিশরীয় ওই সুন্দরী নারীকে দেখার জন্য এলাকাবাসী ভিড় করছেন বাবুদের বাড়িতে।



Our Like Page
Developed by: BD IT HOST