April 29, 2026, 4:58 am
শিরোনামঃ
ময়মনসিংহ সদরের নবাগত ইউএনও আরিফুল ইসলামের যো/গদান প্রকাশিত সংবাদের প্রতিবাদ চরপাড়া মোড়ে ছিনতাইয়ের টাকা ভাগাভাগির সময় আটক ১, পলাতক ২ বিমানবন্দরের রানওয়েতে ঢুকে পড়লেন এক যুবক সাব-রেজিস্ট্রারের দুর্নীতির খোঁজে আইন মন্ত্রণালয়ের অনুসন্ধানী কর্মকর্তা ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ মিরপুরে পর্নোগ্রাফি ব্যবসার অভিযোগে একাধিক মোবাইলসহ এক জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আওয়ামী সুবিধাভোগী,নেত্রকোনা ডিসি ফুড মোয়েতাছুর রহমান হুমায়ুনের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকায় বিপাকে পড়েছে গোটা পরিবার

Reporter Name

সাব্বির হোসেন-

খুলনা জেলাধীন তেরখাদা উপজেলার ৫নং তেরখাদা সদর ইউনিয়নের দশবাইয়া গ্রামের বাসিন্দা খান শহিদুল ইসলাম বাড়ি করে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা না থাকার কারণে বিপাকে পড়েছে গোটা পরিবার। খান শহিদুল ইসলাম বলেন আমার নিজের কোন জায়গা জমি ঘরবাড়ি নাই।

সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কষ্ট করে কিছু টাকা গুছিয়েছি যাতে পরিবার নিয়ে মাথা গুজার একটা ঠাঁই করা যায় সেজন্য, আমি অল্প টাকার মধ্যে একটু জমি কিনবো, গত ৪/৫ বছর আগে এই বিষয় কম বেশি অনেকের কাছেই বলেছি। সেই সুবাদে বিশনো দাস আমাকে বলে আমার বাড়ির পাশে একটা জমি আছে অল্প টাকার মধ্যে অনেক ভালো জমি,

বিশনো দাস আমাকে জমিটা দেখাতে নিয়ে যায় সেখানে তার ভাতিজা মুক্তি দাস ও ছিলো, জমিটা দেখে পছন্দ হলেও জমি থেকে বার হবার রাস্তা না থাকার কারণে তখন শহিদুল ইসলাম রাজি হইনি, তখন বিশনো দাস ও বিশ্নো দাসের ভাতিজা মুক্তি দাস বলে তোমার জমির পাশে সরকারি খাসের জমি রাস্তার কোন সমস্যা নাই এইখান দিয়ে যাওয়া আসা করবা কেউ বাধা দিবে না, জমির সামনে খাসের জমি আছে সেটা জানার পর শহিদুল ইসলাম জমিটা কিনে এবং বাড়ি নির্মাণ করে।

এতদিন কোন বাধা ছাড়াই খাসের জমির উপর দিয়ে চলাচল করে আসছে, কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে বিশনো দাস ও বিশ্নো দাসের ভাতিজা মুক্তি দাস শহিদুল ইসলাম কে বলে এই জমির উপর দিয়ে আর যাওয়া আসা না করতে,

শহিদুল জিজ্ঞেস করলে বলে এটা আমার ভায়ের পৈত্রিক সম্পত্তি আমার ভাই ইন্ডিয়া থাকে তার পরিবারের কেউ এখানে থাকে না, জমিটা সরকারি খাসে হয়ে গেছে তাই এতদিন খাসে পড়েছিল, আমরা সরকারি খাসের বিরুদ্ধে মামলা করেছি,এই জমি আমাদের, তুমি আর জমির উপর দিয়ে যাওয়া আসা করবে না, তখন শহিদুল ইসলাম বলে এখনো তো খাসের জমি হিসেবেই আছে আপনি মামলা করেছেন রায় তো এখনো পান নাই তাছাড়া আমি আপনার কথার উপর ভিত্তি করেই জমি কিনে বাড়ি করেছি এখন আপনি রাস্তা বন্ধ করে দিলে আমি বাড়ি বের হবো কিভাবে।

তারপরও যদি আপনি মামলার রায় পেয়ে যান রাস্তা বাবদ যতোটুকু জমি আছে বাজারদর হিসেবে আমি টাকা দিয়ে দিবো। বিশনো ও তার ভাতিজা মুক্তি দাস কোন কথার তয়াক্কা না করে পেশির বোল দেখিয়ে উল্টে শহিদুল ইসলামকে হুমকি ধমকি দিয়ে বাঁশ দিয়ে রাস্তা বন্ধ করে বেরিগেট দিয়ে দেয়।

শহিদুল ইসলাম নিরুপায় হয়ে অন্য আরেকজনের বাড়ির উপর দিয়ে চলাচল করে,কিন্তু সেই বাড়ির মালিক শহিদুল ইসলামকে বলে, আমার বাড়ির উপর দিয়ে এইভাবে যাওয়া আসা করলে আমার পরিবারের সমস্যা হয় অনেক সময় স্ত্রী ছেলে মেয়েদের লজ্জার মধ্যে পড়তে হয় তাই আপনারা রাস্তার ব্যবস্থা করেন আমার বাড়ির উপর দিয়ে চলাচল করা বন্ধ করেন। শহিদুল ইসলাম জানান এই পরিস্থিতিতে আমিও আমার পরিবার বাড়ি থেকে বেরোনোর রাস্তা না থাকার কারণে খুবই অসুবিধা মধ্যে পড়েছি।

শহিদুল ইসলাম আরও জানান আমি এ বিষয়ে এর আগেও এক টা দরখাস্ত দিয়েছিলাম তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর, তাতেও কোন সমাধান পাইনি। শহিদুল ইসলাম আরও বলেন আমি তেরখাদা উপজেলা নির্বাহী অফিসারভূমি অফিসার ,থানার অফিসার ইনচার্জ,যৌথ বাহিনী সহ,তেরখাদা উপজেলার সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনুরোধ করছি।

উক্ত বিষয়টি নিয়ে আমারও আমার পরিবারের অসুবিধার কথা চিন্তা করে গুরুত্ব সহকারে দ্রুততার সাথে আমাদের একটা রাস্তার ব্যবস্থা করে দেয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি, যাতে আমি ও আমার পরিবার কোন বাধা ছাড়াই স্বাধীনভাবে যাওয়া আসা করতে পারি।



Our Like Page
Developed by: BD IT HOST