November 24, 2026, 10:54 am
শিরোনামঃ
সুনামগঞ্জের বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ শেখ হাসিনা মাথা কেটে দেওয়ার অধিকার কে দিয়েছে তাকে মোবাইলে ধামকিয়ে, ইভেন আঘাত করেও কিছুই হবে না ময়মনসিংহে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান সাংবাদিকদের বিপদাপদে সম্পাদকদের এগিয়ে আসতে হবে ফরিদপুরে পল্লী বিদ্যুতের নাইট অপারেশন, ১১ দোকান-মার্কেট মালিককে সতর্ক যুবদল নেতা আব্দুল খালেকের অগ্নিদগ্ধ হওয়ায় ঘর নির্মাণে জেলা পরিষদের তহবিল থেকে নগদ অর্থ প্রদান টেপাখোলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি নায়াব ইউসুফ কে এই সুইডেন আসলাম সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান ডিএমপি কমিশনারের
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিএনপি’র খাম্বা,আ’লীগ দেখিয়েছে বিদ্যুৎ কেন্দ্র-এড. বিল্লাল হোসেন

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদকঃ

বিএনপি ক্ষমতায় এসে দেখিয়েছে তার বিহীন বিদ্যুৎ এর খাম্বা আর আওয়ামিলীগ ক্ষমতায় এসে জনগনকে দেখিয়েছে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র,কিন্তু কেও বিদুৎ দেয়নি। লোডশেডিং এর কারনে অস্থির দেশের জনগন। আমরা ক্ষমতায় এলে সারাদেশে আগে বিদ্যুৎ সর্বরাহের ব্যবস্থা করবো বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাংগঠনিক সম্পাদক এড. বিল্লাল হোসেন।

ফুলবাড়িয়া বঙ্গবন্ধু পাবলিক হলে গতকাল বিকেলে উপজেলা ছাত্র আন্দোলনের আয়োজনে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক মরহুম আব্দুর রাজ্জাক রাজা ও দপ্তর সম্পাদক আবুল কাশেম এর স্মরন সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন,আ’লীগের ষাঁট আর বিএনপি’র চল্লিশ এসব ভাগাবাগির রাজনীতি আমরা করি না, আমরা জনগণের সেবা করার জন্য রাজনীতি করি।

বিল্লাল হোসেন আরও বলেন, নেতাদের আঙ্গুল কেটে গেলে চিকিৎসার জন্য বিদেশে চলে যায় কিন্তু আমাদের মহান নেতা নিজ দেশেই চিকিৎসা করেন। কারন তিনি বঙ্গবন্ধুর নির্দেশে ১৮ হাজার সসস্ত্র যোদ্ধা ও ৭২ হাজার সেচ্ছাস্বেবী নিয়ে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে দেশ স্বধীন করেছেন। বাচঁতে হলে এ দেশেই বাচঁবে, তিনি যদি মারা যান তাহলে এ দেশেই মরবেন।

এসময় তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর সুস্থতা ও প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।

ময়মনসিংহ জেলা ছাত্র আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি প্রশান্ত বিস্বাস এর সভাপতিত্ত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক আল ইমরান এর সঞ্চালনায় স্মরন সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ৮ নং ওয়ার্ড কাউন্সিলর কাজী ইমান আলী,

বারেক সরকার, মোতালেব সরকার, আব্দুল জলিল, যুব আন্দোলন ময়মনসিংহ জেলার সম্মেলন প্রস্ততি কমিটির সাবেক আহব্বায়ক দীপক চন্দ দে, সিনিয়র সহ-সভাপতি মোঃমাইন উদ্দিন উজ্জ্বল, মাহমুদুল হাসান রিয়াদ, সোহেল রানা, শরিফ, কামরুল, গোলাপ তরফদার, আব্দুল আজিজ, আনোয়ার হোসেন প্রমূখ।

সভা শেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম এর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



Our Like Page
Developed by: BD IT HOST