July 30, 2026, 7:00 pm
শিরোনামঃ
সাংবাদিক গ্রেফতার আর কত? গণমাধ্যমের স্বাধীনতা কি কেবল কাগজে-কলমে? হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়িকে তদন্ত কেন্দ্রে উন্নীত করার জোর দাবি এলাকাবাসীর অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ দাবি করে সংবাদ সম্মেলন নাজির হাসানের সরকারি সার কালোবাজারির অভিযোগে শেরপুরে ২০ ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানের শীর্ষ সন্ত্রাসী শুটার ও ধামা ইলিয়াস গ্রেফতার আহত সাংবাদিক জামালকে দেখতে হাসপাতালে মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

Reporter Name

প্রথম বাংলা : বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের দপ্তর ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে টেলিফোনে এ নির্দেশ জানানো হয়েছে বলে মিশন সূত্রে জানা গেছে।

বিভিন্ন মিশন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তবে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইল পাঠানো হয়নি। টেলিফোনে জানানো এই নির্দেশ সংশ্লিষ্ট রাষ্ট্রদূতরা অন্য মিশনগুলোতে পৌঁছে দিচ্ছেন বলেও জানা গেছে।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এখনো সবাই এ ধরনের নির্দেশনা পাননি। তবে অন্তত দুইজন মিশন প্রধান সরকারের এ নির্দেশ পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে দায়িত্বশীল এক কূটনীতিক বলেন, ‘ঢাকা থেকে কূটনৈতিক মিশন, কনস্যুলেট, দপ্তর ও বাসভবন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর কথা জানানো হয়েছে। এটি লিখিত নয়,শুধু টেলিফোনে এসেছে।অঞ্চলভিত্তিক কয়েকজন দূত বিষয়টি অন্য মিশনে জানাচ্ছেন এবং বাস্তবায়ন তদারক করছেন।’

আরেক কূটনীতিক জানান, ‘আমাদের অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত সরাসরি কিছু বলেননি। তবে কাছাকাছি একটি মিশন থেকে এক রাষ্ট্রদূত আমাদের নির্দেশনার কথা জানিয়েছেন।



Our Like Page
Developed by: BD IT HOST