November 12, 2026, 4:58 pm
শিরোনামঃ
কোরআনের শিক্ষা ও আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুরের ফুলবাড়ীতে ‘আনন্দ মহল অনাথ আশ্রমের’ আনুষ্ঠানিক উদ্বোধন, আইজিপির সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দিনাজপুর ফুলবাড়ীতে আনন্দ মহল অনাথ আশ্রমের উদ্বোধন স্থানীয় সম্পদ ও উৎপাদনকে বাজারের সঙ্গে যুক্ত করার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টা সাংবাদিকদের হুমকি – ময়মনসিংহে ভূমি কর্মকর্তার নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত নেত্রকোণা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত.. আইজিপির সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ পিটিসি, রংপুরে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতস
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন

Reporter Name

মোঃ টিপু- স্টাফ রিপোর্টারঃ

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা আজ শুক্রবার (০৯ অক্টোবর) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম, অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, পুলিশ কর্মকর্তা ও সদস্যগণ এবং মরহুমের সহকর্মী ও আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মোঃ আলী হোসেন ফকির বিপিএম মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষেও ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানানো হয়। একটি চৌকস পুলিশ দল মরহুমকে অফিসিয়াল ফিউনারেল প্রদান করে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মোঃ হুমায়ুন কবির গতকাল বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সকাল ১১টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।



Our Like Page
Developed by: BD IT HOST