February 11, 2026, 4:11 pm
শিরোনামঃ
ময়মনসিংহে হিন্দু ব্যবসাযীকে নিজ দোকানে কুপিয়ে হত্যা ও নগদ টাকা সহ মালামাল লুট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকবৃন্দের সাথে মতবিনিময় সভা ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

বেতাগীর মোকামিয়া বাজারে বিএনপি কর্মির বসত ঘরে হামলা ও ভাংচুর

Reporter Name

বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া বাজারে বিএনপির কর্মি প্রভাষক রফিকুল ইসলামের বসত ঘরে হামলা ও ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।ইউনিয়ন বিএনপি সুত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএন পির ঘোষিত ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা কর্মসূচি বাস্তবায়নের জন্য শুক্রবার (১০ ফ্রেরুয়ারি) বিকেল ৫টায় মোকামিয়া বাজারে উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মো: রফিকুল ইসলামের বাসার সম্মুখে উপজেলা বিএনপি নেতৃবৃন্দের একটি প্রস্তুতি সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রভাষক মো: রফিকুল ইসলাম অভিযোগ করেন, এটিকে কেন্দ্র করে সন্ধ্যা সারে ৭ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী জালাল আহম্মে দের নেতৃত্বে আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতা-কর্মি মিছিলসহ এসে তাঁর বসত ঘরে হামলা চালায়। তাঁরা বসত ঘরে ভাংচুর চালিয়ে আসবাবপত্র তছনছকরে ও আলমীরা থেকে কানের দুল নিয়ে যায়। এসময় তার স্ত্রী আঞ্জুমানারাা বেগম (৩০) ও মেয়ে অরিশা (৬) আতঙ্কিত হয়ে পড়ে ছোটাছুটির চেষ্টা করলে তাদেরকে ঘরের ভেতরে বসিয়ে রাখা হয়।

এ ঘটনায় শুক্রবার রাত ১০ টায় উপজেলা বিএনপি র পক্ষ থেকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা বিএনপির আহবায়ক মো: হুমায়ূন কবির মল্লিক নিন্দা জানিয়ে বলেন, কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ইউ নিয়ন পর্যায়ে আগামী শনিবার মোকামিয়া বাজারে পদযাত্রা অনুষ্ঠানের কথা ছিলো এ খবর পেয়ে উক্ত কর্মসূচি নস্যাৎ করার জন্যই এ হামলা এবং বসত ঘর ভাংচুর করা হয়েছে। এর মাঝেও পূর্ব ঘোষিত কর্মসূচি অব্যাহত থাকবে। মোকামিয়া ইউনিয়ন বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. ফিরোজ আলমসহ একাধিক নেতাও এর তীব্র প্রতিবাদ করেন।

বেতাগী থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন জানান, এ বিষয়ে তার কাছে কোন তথ্য জানা নেই। এপর্যন্ত এ নিয়ে কেউ থানায় কোন অভিযোগও করেনি। মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী জালাল আহম্মেদ এ অভিযোগ অস্বীকার করে বলেন, কোন ভাংচুরের ঘটনা ঘটেনি। কেউ অভিযোগ করলে তা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।তবে বিএনপি নেতার ঘরে বোমা তৈরি করা হচ্ছে এমন খবরে পেয়ে সেখানে দলীয় কর্মিরা গিয়ে ছিলো বলে আমি যতটুকু জানি।



Our Like Page
Developed by: BD IT HOST