July 30, 2026, 11:34 am
শিরোনামঃ
স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষন, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার স্বামী-স্ত্রী এবং গ্রেফতার তিন মানবপাচার প্রতিরোধে ডিএমপির সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল পুলিশসহ সরকারি কর্মকর্তাদের নামে প্রতারণার বিরুদ্ধে সতর্ক থাকুন : পুলিশ হেডকোয়ার্টার্স চন্দ্রগঞ্জ থানা মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান: একাধিক স্থানে তল্লাশি, মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার’ ও গ্রেফতার লক্ষ্মীপুরে চাঁদা দাবির জেরে হোটেল কর্মচারীর ওপর হামলার অভিযোগ নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অসহায় বিধবা মিলন রাণী দাসকে সারজিস ও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভালো মন খুঁজুন -কলমে মোল্লা হারুন উর রশীদ

Reporter Name

  • ভালো মন খুঁজুন
    -কলমে মোল্লা হারুন উর রশীদ
    একটা মন কই পাই
    একটা মন কই পাই ভাই।
    ধরনীতে মন নাই
    গগনে তাকাই সেখানেও মন নাই।
    মন কই পাই
    মন কই পাই
    কোন গন্জে তাকে খুজে পাই।

সবখানে হতাশা তামাশা নাই আর নাই।
মন কই খুজে পাই।
হঠাৎ পরিচয়ে বেশ ভাবসাব তার ভাই।
নিজের মন দিয়ে তার মন মিলাতে তার কাছে খোঁচা পাই।

  • প্রেম করতে চাই
    প্রেমের ওজন বহন করবার মত মন কই পাই
    ভালোবাসতে চাই
    মোর ভালোবাসা নেয়ার মত ক্ষমতা তার নাই।
    চারিদিকে মনের গহীনে সুন্দর মন নাই।
    মুখে বলি মোরা তুই মোর ভালোবাসার থলি
    আসলে মোরা কি তারে, মনের কথা বলি!
    সবকিছু এলোমেলো কে খেলো আর কে খেলো না এতে কোন যায় আসে না।
    ভন্ড সমাজ নষ্ট সমাজ
    পিশাচের সাথে চলি নিজের হৃদয়ে বিরহ ধারন করে নিজের মনের কথা খোলসা করার জন্য অপর কে বলি।
    এটি নিহাত অন্যায়
    নিজের কথা বলবার মন কই পাই কেনই বা তাকে বলি।

নিস্তব্ধ চারিদিকে জোনাক জ্বলে বাঁশঝাড়ে
নিঝুম রাত্রিতে চারিদিকে ঝিঝি শব্দ কানে শন শন করছে।
ধরলা নদীর কিনারায় বালু চরের পিঠে খড়ের ছাউনিতে মোরা ঘরের চারিদিকে পাঠখড়ি মোরানো বেড়ায় ভিতরে টং চকিতে শুয়ে আছে মনো।
বৃদ্ধ মনোর সবেই ছিলো
গোলা ভরা ধান
গোয়াল ভরা গরু
পুকুরে মাছ
সব ধরলার পেটে।
সেই শোকে স্বামী সন্তান সব হারিয়ে
মনো এখন স্বামী সন্তানের স্মৃতি বুকে চেপে ধরে সেই ভাঙ্গা বাড়ীতে পরে আছে মনো।
মনোর কোথাও যাওয়ার জায়গা নাই।
ভিক্ষা করে চলে মনো।

  • জীবন প্রদীপ উজ্জিবিত করার ইচ্ছা সকলের আছে। কিন্তু নিয়তির নিষ্ঠুরতা মানুষকে কাদাঁয়
    চোখের জল বাহির করে দেয়।
    প্রতিটি মানুষের একটি মন আছে
    সেই মন রংধনু কে হার মানায়।
    ধরুন আপনি চোর হয়েছেন
    তো এই মন আপনাকে চোর বানালো।
    মানুষের তো দোষ নাই মনের দোষ।
    তাই নিজের মনের প্রশান্তি ও মনের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভালো মন খুজতে হবে।
    ভালো মানুষ নয় ভালো মন কে খুঁজুন।

লেখার সময় – সকাল১১টা ৫০ মি: তারিখ – ২৫/১২/২২



Our Like Page
Developed by: BD IT HOST