May 20, 2026, 7:59 am
শিরোনামঃ
দলের দুঃসময়ে শেখ হাসিনার আস্থায় আয়মান হোসেন অপু: ত্যাগী নেতৃত্বে জেগে উঠছে বঙ্গবন্ধু গেরিলা সংগঠন ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে সফল মানবিক সহায়তা শেষে দেশের পথে বাংলাদেশের উদ্ধার ও চিকিৎসা দল

Reporter Name

প্রথম বাংলা – মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ (১৩ এপ্রিল) বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস সমুদ্র অভিযান’ ৫৫ সদস্য বিশিষ্ট উদ্ধার ও চিকিৎসা দলের সদস্যদের নিয়ে ইয়াঙ্গুন সমুদ্রবন্দর ত্যাগ করেছে। জাহাজটি আগামী ১৫ এপ্রিল ২০২৫ তারিখে চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশের উদ্ধারকারী দল মিয়ানমারের ভূমিকম্প ক্ষতিগ্রস্ত এলাকায় বিভিন্ন ধ্বসে পড়া স্থাপনার ক্লিয়ারিং এবং উদ্ধার কার্যক্রমে কার্যকর ও দক্ষ ভূমিকা পালন করেছে। একইসঙ্গে, বাংলাদেশ মেডিকেল টিম চিকিৎসা সহায়তার অংশ হিসেবে প্রায় এক হাজার রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেছে, যার মধ্যে জটিল অস্ত্রোপচারও অন্তর্ভুক্ত ছিল।এই সম্মিলিত প্রচেষ্টা দুর্যোগপীড়িত মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

বাংলাদেশের এই মানবিক প্রচেষ্টা মিয়ানমারের বিভিন্ন স্তরে প্রশংসিত হয়েছে এবং দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।ঔএছাড়াও, জাহাজে মিয়ানমার কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ২০ জন মানব পাচারের শিকার বাংলাদেশী নাগরিকও দেশে ফিরছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের পারস্পরিক সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST