November 14, 2026, 3:48 pm
শিরোনামঃ
হাতে জোর করে টাকা ধরিয়ে দিয়ে মব সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই শাহজাদপুরে রংধনু মডেল স্কুলে ৭ জন উপ-সচিব পরিদর্শন পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি পরিবারের চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত নোয়াখালী জেলার বিভিন্ন থানা ও সার্কেল অফিস পরিদর্শন করলেন ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ নেত্রকোণা জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজি প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন রাজউক ইন্সপেক্টর বাদল ও কারারক্ষী ফয়সাল উভয়ের বিরুদ্ধেই অবৈধ সম্পদ ও ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর অভিযোগ:
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মধুপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধের বিরুদ্ধে থানায় অভিযোগ

Reporter Name

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে কলা দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মো. আঃ খালেকের বিরুদ্ধে মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা। পুলিশ জানিয়েছে, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে অভিযুক্তকে গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আউশনারা ইউনিয়নের বোকার বাইদ (নতুন বাজার) এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে অভিযুক্ত আঃ খালেক ওই এলাকার মৃত বসু চকদারের ছেলে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির বাবা মো. আলমগীর হোসেন পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। কাজের প্রয়োজনে তিনি ঢাকায় অবস্থান করছিলেন। এ সুযোগে প্রতিবেশী আঃ খালেক শিশুটিকে কলা দেওয়ার কথা বলে নিজের বাড়ির একটি ঘরে ডেকে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।

দীর্ঘ ১৫ থেকে ২০ মিনিট পেরিয়ে গেলেও মেয়ে বাড়িতে ফিরে না আসায় তার মা মোছা. আকলিমা খাতুন খোঁজ করতে খালেকের বাড়িতে যান। সেখানে কাউকে দেখতে না পেয়ে ঘরের টিনের দরজার বাইরে থেকে শব্দ শুনতে পান তিনি। পরে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে শিশুটির পোশাক খুলে ধর্ষণের চেষ্টা করতে দেখেন বলে অভিযোগ করেন তিনি।

এ সময় আকলিমা খাতুন চিৎকার করলে এবং দরজার ছিটকানি আটকে দেওয়ার চেষ্টা করলে অভিযুক্ত খালেক ছিটকানি খুলে পালিয়ে যান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে শিশুটির বাবা ঢাকা থেকে বাড়িতে ফিরে স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন। মঙ্গলবার (২০ অক্টোবর) তিনি মধুপুর থানায় উপস্থিত হয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।”

এ ধরনের অভিযোগ শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এলাকায় নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত, শিশুটির নিরাপত্তা ও মানসিক সুরক্ষা নিশ্চিত করা এবং ঘটনার সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।



Our Like Page
Developed by: BD IT HOST