November 7, 2026, 7:14 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্তসহ গ্রেফতার ১৪

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ গণমাধ্যম কে জানান,পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই উত্তম কুমার দাস অভিযান চালিয়ে কেওয়াটখালী রেলক্রসিং মোড় এলাকায় থেকে ডাকাতির চেস্টা মামলায় আসামী মিঠুন,লিংকন,মোঃ সাগর ও মোঃ রফিকুল ইসলামকে দেশীয় অস্ত্র সহ,এসআই আবুল কাশেম,উইনারপাড় থেকে প্রতারনা মামলার আসামী মোঃ মাহফুজুর রহমান,এসআই মনিতোষ মজুমদার সংগীয় অফিসার ও ফোর্স সহ অন্যান্য মামলায় আরো পাচ আসামীকে গ্রেফতার করে। তারা হলো,রাহাত,জাহাঙ্গীর, জিহাদ,মোঃ সাগর ও হারুনুর রশিদ।

এছাড়া এসআই দিদার আলম,মনিরুজ্জামান,ত্রিদীপ কুমার বীর,এএসআই আল আমিন পৃথক অভিযান পরিচালনা পরোয়ানাভুক্ত আরো চারজনকে গ্রেফতার করে। তারা হলো,সোহেল,রাসেল মিয়া,মোঃ সাইফুল ও মোছাঃআম্বিয়া খাতুন। তাদেরকে বৃহস্পতিবার আদালতে পাঠিয়েছে পুলিশ এ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



Our Like Page
Developed by: BD IT HOST