September 18, 2026, 1:53 am
শিরোনামঃ
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর দলের দুঃসময়ে রাজপথের সক্রিয় কর্মী থেকে নতুন দায়িত্বে ৪০ বছরের ভোগদখলি জমি নিয়ে বিপাকে এক পরিবার কালীগঞ্জে পিআইও কার্যালয় ঘিরে নানা অভিযোগ লক্কর জক্কর বিচার ব্যাবস্থা আসলে কোনো কাজেই আসছে না বালু কে খুদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রেফতার ৩ মিনহাজুল ইসলাম সুজনকে ভরপাশা ইউনিয়ন বিএনপির যুব বিষয়ক সম্পাদক নির্বাচিত করায় অভিনন্দন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে প্রশাসনের অভি’যানে ৫৪৪৬ কেজি অবৈধ পলিথিন জব্দ এবং জরিমানা আদায়

Reporter Name

প্রথম বাংলা:জেলা প্রশাসন,পরিবেশ অধিদপ্তর, ময়মনসিং হ জেলা ও র‍্যাব -১৪, ময়মনসিংহ এর যৌথ উদ্যোগে শুক্র বার (১১ সেপ্টেম্বর)রাতে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজা র ও তেরি বাজার নামক এলাকায় অবৈধ পলিথিন বিরোধী এক অভিযান পরিচালিত হয়।

উক্ত অভিযানে মেছুয়া বাজার এলাকায় সুকরিয়া এন্টারপ্রা ইজকে ১০,০০০/- টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় ও ৩০৭৮ কেজি পলিথিন জব্দ করা হয়। একই এলাকার ফারুকের গুদাম থেকে ১০৩৯ কেজি এবং তেরি বাজার এলাকায় বিআরবি ক্লোথ স্টোর এর পিছনের গোডাউন থেকে ১৩২৯ কেজিসহ মোট ৫৪৪৬ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।

এ সময় ফারুকের গোডাউন ও তেরী বাজার এলাকার গোডাউন এর মালিক উপস্থিত না থাকায় কাউকে জরিমানা করা বা কারাদণ্ড দেওয়া হয়নি।

উক্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকারিয়া হোসেন ও মোঃ শফিকুল ইসলাম, প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাজিয়া উদ্দিন।

এ সময় র‍্যাব -১৪ এর উপ পরিচালক স্কোয়াড্রন লিডার রাশেদ রাহাতসহ র‍্যাব-১৪ এর একটি টিম ও এক দল পুলিশ সদস্য উপস্থিত ছিলো। জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



Our Like Page
Developed by: BD IT HOST