January 22, 2026, 7:58 pm
শিরোনামঃ
উপজেলা প্রশাসন উলিপুরে নির্বাচনী আচরণবিধি ও গণভোট প্রচারণা বিষয়ে মতবিনিময় সভা রাজপথ অচল করার হুঙ্কার: একতরফা ‘প্রহসনের’ নির্বাচন রুখতে ছাত্রলীগের দশ দিনের কঠোর কর্মসূচি খতিবে আজম ও শহীদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করলেন আব্দুল্লাহ আল ফারুক আপনাদেরকে তো মানুষ ৭১ সালেই দেখেছে : তারেক রহমান ময়মনসিংহ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ ইউনূসের দুঃশাসনে মানুষের প্রাণ এখন খেলনা:সিন্ডিকেটের দৌরাত্ম্যে চিকিৎসার আগেই মৃত্যু রাজধানীতে ১০,০০০ পিস ইয়াবা ও প্রাইভেটকারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন ময়মনসিংহে ৫ পুলিশ সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে আসামি ছিনতাই চকরিয়া প্রেসক্লাবের নতুন সাধারণ সম্পাদক শাহজালাল শাহেদ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র-মাদক উদ্ধার

Reporter Name

প্রথম বাংলা – ময়মনসিংহ নগরীর একটি সরকারি প্রতিষ্ঠানে মিলেছে বিদেশি পিস্তলসহ বিপুল অস্ত্র ও মাদক। দীর্ঘদিন ধরে নগরীর মাসকান্দা এলাকার মৎস্য বীজ উৎপাদন খামারের নৈশ্যপ্রহরীর কক্ষে চলছিল অস্ত্র ও মাদক কেনাবেচা। পুলিশের অভিযানে আটক করা হয়েছে একজনকে।

রোববার (২২ ডিসেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় সরকারি মৎস্য বীজ উৎপাদন খামারে অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতিষ্ঠানটির নৈশ্যপ্রহরীর রুমে মিলেছে দুইটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও মাদক।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নৈশ্য প্রহরী হৃদয় মিয়ার শোবার ঘরে দুইটি বিদেশি পিস্তল, একটি এয়ারগান, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি মদ, ফেন্সিডিল ও গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় নৈশ্যপ্রহরী হৃদয় মিয়াকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ফারজানা শান্তাকে আটক করেছে পুলিশ। তবে, এগুলোর বিষয়ে কিছুই জানেন না বলে দাবি খামার ব্যবস্থাপক হাছেন আলীর।

ওসি বলেন, হৃদয়কে গ্রেফতারের চেষ্টা চলছে। চক্রটির সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।



Our Like Page
Developed by: BD IT HOST