March 17, 2026, 12:48 am
শিরোনামঃ
র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী মসিকের সকল কর্মকর্তা ও কর্মচারী নগরবাসীর সেবক : নবনিযুক্ত প্রশাসক রুকুনোজ্জামান রোকন  “টাকাখেকো ইঞ্জিনিয়ার”সমীরণ মিস্ত্রী’গণপূর্তে শতকোটি টাকার সিন্ডিকেট”পরকীয়া কেলেঙ্কারি ও ভারত পর্যন্ত সম্পদের ছড়াছড়ি প্রকাশ্যে কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, নিহত ১ সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ময়মনসিংহে যানজট ও নাগরিক সেবা শীর্ষক গোলটেবিল সংলাপ অনুষ্ঠিত ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মাঠে নামছে পুলিশের ৩ বিশেষায়িত ইউনিট: আইজিপি

Reporter Name

প্রথম বাংলা -দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ছিনতাই রোধে পুলিশের তিনটি বিশেষায়িত ইউনিট আজ থেকে মাঠে নামতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম। সোমবার রাজশাহীর পিটিআইয়ের সম্মেলনকক্ষে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ-বিষয়ক কর্মশালা শেষে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, ‘রাতে ছিনতাই বেড়েছে। দিনেও ছিনতাই বেড়েছে। ছিনতাই প্রতিরোধে শনিবার সকাল থেকে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা মেট্রপলিটন পুলিশ,র‍্যাব ও অ্যান্টিটেররিজম ইউনিট যৌথ অভিযান করবে। আজকে থেকে এটি বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না’না হলে আমাদের অন্য পরিকল্পনায় যেতে হবে।

তিনি বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট মূলত যারা সমাজবিরোধী, সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে। আমরা শুরু করেছিলাম বেশ কয়েক দিন আগেই। ডেভিল হান্টে কারা ধরা পড়ছে আপনারা একটু দেখেন। বড় সন্ত্রাস, বড় সন্ত্রাসকারী, চোরাকারবারি সবাই ধরা পড়ছে।’

এ বিশৃঙ্খল অবস্থার জন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা আছে কি না, এমন প্রশ্নে আইজিপি বলেন, ‘গতকালও র‍্যাব একজন ছিনতাইকারীকে তার আস্তানা থেকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চাপাতি-ছুরির পাশাপাশি ৬ লাখ টাকা বান্ডেল করা অবস্থায় পাওয়া গেছে। আমরা তদন্ত করছি। এরপরই আসলে বলা যাবে।
ছবি, সংগৃহীত



Our Like Page
Developed by: BD IT HOST