April 21, 2026, 1:15 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মার্চ টু জাতীয় পার্টি অফিস’ ঘোষণা, জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস’ কর্মসূচি ঘোষণা করেছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। শুক্রবার রাতেই সংগঠনটির অফিশিয়াল পেজে দেওয়া পোস্টে সংক্ষিপ্তভাবে লেখা হয়— ‘মার্চ টু জাতীয় পার্টি অফিস।’

এর আগে রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দলটির সভাপতি নুরুল হক নুর। পরে রক্তাক্ত অবস্থায় তাকে সহকর্মীরা দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সংঘর্ষের বিষয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করেন, জাতীয় পার্টির নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে তাদের ওপর হামলা চালিয়েছে। সংঘর্ষের সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।

ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকরাইলে সেনাবাহিনী, পুলিশসহ বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

সংঘর্ষের পর গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা দাবি করেন, জাতীয় পার্টি গণহত্যার অপরাধে অভিযুক্ত। তারা বলেন, ‘জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যার দায়ে তাদের বিচারের মুখোমুখি করতে হবে। যদি বিচার না করা হয়, তাহলে ছাত্র, শ্রমিক ও জনতা তাদের বিচার করবে।



Our Like Page
Developed by: BD IT HOST