July 27, 2026, 12:01 am
শিরোনামঃ
সাহসিকতা ও কৃতিত্বপূর্ণ কাজের জন্য নয় জন পুলিশ সদস্য পুরস্কৃত ময়মনসিংহে সোহেল হত্যা: মূলহোতাসহ ৪ জন গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত দা ও কোদাল উদ্ধার সেনা কর্মকর্তাদের পদোন্নতিতে মেধা-যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে : প্রধানমন্ত্রী রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৩ জন গ্রেফতার, মামলা ৪০ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা’ স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে স্কুল পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন খাদ্য ও স্বাস্থ্য রান্নার পর মাংস সবুজ কেন হয়? ভয় নয়, জানুন এর বৈজ্ঞানিক কারণ ও খাদ্যনিরাপত্তার বার্তা রাজশাহীতে এসআইয়ের বিরুদ্ধে গাড়ি আত্মসাৎ ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও গ্রেফতার খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে পারে : আইজিপি টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর ও চিফ রিপোর্টারদের -ডিআরইউর মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেট্রোরেলের সর্বনিম্ন ভাড়া ২০ টাকাঃ সড়কমন্ত্রী

Reporter Name

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – মেট্রোরেল প্রদর্শনী ও তথ্য কেন্দ্রের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের,উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,

বিজয়ের মাস ডিসেম্বরে বাংলাদেশের প্রথম মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালুর পরিকল্পনা গ্রহণ করেছে। মেট্রোরেলের সর্বনিন্ম ভাড়া ২০ টাকা, কিলোমিটার প্রতি ৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরার দিয়াবাড়ী মেট্রোরেল ডিপোতে মেট্রোরেল প্রদর্শনী ও তথ্যকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ মন্তব্য করেন।

তিনি বলেন, অবশিষ্ট নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে।

উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ভাড়া হবে ১০০ টাকা। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাড়া মওকুফ থাকবে।

ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেলে মাসিক, সাপ্তাহিক, পারিবারিক এবং কার্ডে ভাড়া দেওয়ার বিশেষ সুবিধা থাকবে। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা প্রতিবার ভ্রমণে বিশেষ ছাড় পাবেন।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানান, এমআরটি লাইন-৬ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.১৬ কিলোমিটার বর্ধিত করার নিমিত্ত ডিটেইলড ডিজাইন পর্যন্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। বর্তমানে পরিসেবা যাচাইকরণের কাজ চলছে। ভূমি অধিগ্রহণের কার্যক্রম শেষ পর্যায়ে রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইহও হায়েকাওয়া ও মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম, এ, এন, ছিদ্দিক।



Our Like Page
Developed by: BD IT HOST