November 8, 2026, 7:42 am
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেট্রো ফাস্টফুড এন্ড কফি কর্নারের শুভ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা : পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন, মিরপুরে মেট্রো ফাস্টফুড এন্ড কফি কর্নারের শুভ উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বেলা ০২.০০ টায় পুলিশের এই কফি কর্নারের শুভ উদ্বোধন করা হয়।

মেট্রো ফাস্টফুড এন্ড কফি কর্নারের শুভ উদ্বোধনকালে ডিএমপি কমিশনার এই কফি কর্নারের গুণগত মান, স্বাস্থ্যকর খাবার তৈরির প্রক্রিয়া এবং পুলিশ সদস্যদের কল্যাণে এর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর আলোকপাত করেন। এই কফি কর্নারটি আধুনিক সুযোগ-সুবিধা এবং পরিচ্ছন্ন পরিবেশে সেবা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে, যা পুলিশ সদস্যদের দৈনন্দিন জীবনে সুবিধা এবং স্বাচ্ছন্দ্য যোগ করবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পিওএম পুলিশ লাইনের পুলিশ সদস্য ।

মেট্রো ফাস্টফুড এন্ড কফি কর্নারের এই উদ্যোগ পুলিশ বাহিনীর সদস্যদের জন্য একটি নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে, যা তাদের কর্মক্ষেত্রে মানসম্পন্ন খাবারের সুবিধা নিশ্চিত করবে।



Our Like Page
Developed by: BD IT HOST