April 21, 2026, 12:40 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

মেহেন্দিগঞ্জে জেলে হাবীব মাঝির মৃত্যু সংবাদের প্রতিবাদ ঘিরে কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদ ও হয়রানির অভিযোগ

Reporter Name

বরিশাল প্রতিনিধি :

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে জেলে হাবীব মাঝির মৃত্যুর ঘটনায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানানো হলেও সেই ঘটনাকে কেন্দ্র করে কোস্টগার্ডের পক্ষ থেকে একজন সাংবাদিককে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ ও হয়রানি করার অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুযায়ী, শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) আছরের নামাজের সময় মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নে দায়িত্বরত কোস্টগার্ড ক্যাম্পের ইনচার্জ যুগান্তর বার্তা অনলাইন নিউজ পোর্টালের প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক, লেখক ও কলামিস্ট এম মাজহারুল ইসলাম-কে খবর দিয়ে ডেকে নেন।

পরে তাকে চরফেনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত অস্থায়ী কোস্টগার্ড ক্যাম্পে নিয়ে গিয়ে মাগরিব পর্যন্ত আটকে রেখে প্রকাশিত সংবাদের উৎস, তথ্য সংগ্রহের ভিত্তি ও প্রকাশ প্রক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক জানান, তিনি গণমাধ্যমের সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী তথ্যদাতার পরিচয় গোপন রেখে আইনসম্মতভাবে প্রশ্নের উত্তর দেন। তবুও তাকে অকথ্য ভাষায় গালাগাল করা হয় এবং ভিডিও বক্তব্য দিতে চাপ প্রয়োগ করা হয়।

অভিযোগে আরও বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কেন কোস্টগার্ডের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হয়েছে—এ মর্মে প্রশ্ন তোলা হয়। অথচ কালাবদর নদীতে হাবীব মাঝির মৃত্যুর ঘটনায় এখনো ইউডি (অপমৃত্যু) মামলা হয়নি।

সাংবাদিক মহলের মতে, সংবাদের তথ্যসূত্র গোপন রাখা সাংবাদিকের সাংবিধানিক অধিকার।

এভাবে ডেকে এনে জিজ্ঞাসাবাদ ও চাপ প্রয়োগ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং পেশাগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

এ বিষয়ে কোস্টগার্ডের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।



Our Like Page
Developed by: BD IT HOST