October 12, 2026, 1:45 am
শিরোনামঃ
দিনাজপুরে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার বাংলাদেশ বিমান বাহিনীর”যুদ্ধবিমান কর্তৃক চট্টগ্রাম ফায়া রিং রেঞ্জে আকাশ থেকে আকাশে গোলাবর সন মহড়া খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীর ধর্ষণচেষ্টা প্রতিহতের জেরে স্বেচ্ছাসেবক দল নেতা সাদ্দাম কে গলা কেটে হত্যা: আটক ১, জড়িতদের ফাঁসির দাবি নোয়াখালী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত… দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি* ময়মনসিংহ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে কোতোয়ালি ও ডিবির ওসি লক্ষ্মীপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা

Reporter Name

প্রথম বাংলা : ‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল’ এবং ‘খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় জাঁকজমকপূর্ণ পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। উদ্বোধন উপলক্ষ্যে আলোচনায় তিনি বলেন, নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে খেলাধুলার বিকল্প নেই। মাদক, কুসঙ্গ থেকে দূরে রেখে খেলাধুলা শিশু-কিশোরদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ছেলেদের পাশাপাশি মেয়েদেরকেও খেলাধুলায় উৎসাহ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মধ্য দিয়ে এগিয়ে নিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীসহ বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে কাজ করে চলেছে। গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের এই আয়োজনকে যারা সফল করে তুলেছেন, তাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।

সভাপতির বক্তব্যে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার বলেন, খেলাধুলা শৃঙ্খলাবোধের শিক্ষা দেয়। খেলাধুলার অগ্রগতির ক্ষেত্রে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোকে এগিয়ে নিয়ে যেতে প্রশাসনের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহা পরিদর্শক মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রমূখ। এছাড়া ফুটবল ম্যাচ উপভোগ করতে শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর বিভিন্ন শ্রেণী-পেশার নাগরিকসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জমজমাট ও উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক দর্শক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করেন। ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ময়মনসিংহ জেলা সদর বনাম গৌরীপুর উপজেলা দলের মধ্যে খেলা হয়। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) ফাইনাল ম্যাচ অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী অনুষ্ঠিত হবে।



Our Like Page
Developed by: BD IT HOST