October 18, 2026, 9:52 pm
শিরোনামঃ
রাজউক জোন-৫/১ এর অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে ‘প্ল্যান বাণিজ্য’, প্রতীকী মোবাইল কোর্ট ও ঘুষ দাবির অভিযোগ মাদক, জুয়া এবং অন্যান্য সামাজিক অপরাধের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে : ওয়াহাব আকন্দ এমপি পাটগুদাম ব্রিজ বাসস্ট্যান্ড পরিদর্শনে মসিক প্রশাসক প্রধানমন্ত্রী কর্তৃক সেনাবাহিনীর ০৭টি ইউনিটকে ন্যাশনাল স্ট্যান্ডার্ড (জাতীয় পতাকা) প্রদান অনুষ্ঠিত সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুরে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন ময়মনসিংহ পুলিশ সুপার সারাদেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে : আইজিপি ২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম”চকরিয়ার খুটাখালী তে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক শাহজাদপুর উপজেলা ৯২ টি দুর্গাপূজার মন্ডপে আনসার মোতায়ন শাহজাদপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও পূজা উদযাপন কমিটির মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস

Reporter Name

হাকিকুল ইসলাম খোকন ,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজার ভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়েছেন লিজ ট্রাস। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হলেন ।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) তিনি দায়িত্ব গ্রহণ করেন। লিজ ট্রাসকে এ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খবর বাপসনিউজ।

স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সময় বেলা সাড়ে ১২টার পরপর লন্ডনের ওয়েস্টমিন স্টারের একটি সম্মেলন কক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়।

এই নির্বাচন পরিচালনা করে ১৯২২ কমিটি এর চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করে। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনামের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে।

বিবিসি বলছে, রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

গত শুক্রবার সন্ধ্যায় কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ের ভোটাভুটি শেষ হয়। সেই ফল ঘোষণা হলো আজ। যেহেতু কনজারভেটিভ পার্টির নতুন প্রধান লিজ ট্রাস নির্বাচিত হয়েছেন সেহেতু তিনিই যাবেন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে। খবর রয়টার্স ও বিবিসির।

প্রায় দুই মাস ধরে চলা নেতা নির্বাচনের এ প্রক্রিয়ায় চূড়ান্ত ধাপের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক এবং পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। তাদের মধ্যে লিজ ট্রাস বিজয়ী হলেন।

মন্দার মুখোমুখি হওয়া যুক্তরাজ্যে এখন মূল্যস্ফীতির সংকট আর শিল্প খাতে অস্থিরতা চলছে, নতুন প্রধানমন্ত্রীকে এসব সমস্যার মোকাবিলা করতে হবে।

ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলন কক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস। সংক্ষিপ্ত বক্তব্যে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে।

তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার টিকা দিয়েছেন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পর্যদুস্ত করেছেন।

জ্বালানি বিল কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শুনিয়েছেন লিজ ট্রাস। কর কমানোর পাশা পাশি যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ‘বলিষ্ঠ পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও আবার লেবার পার্টিকে হারিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী হতে যাওয়া লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির নেতা স্যার কিয়ের স্টারমার। তবে কানজারভেটিভ পার্টির এই এক যুগের শাসনমালে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জন জীবনে যে সংকট দেখা দিয়েছে তার সমালোচনা করেছেন। স্যার কিয়ের স্টারমার বলেছেন, এখন দেশের যা প্রয়োজন তা শুধু লেবার পার্টিই দিতে পারে।



Our Like Page
Developed by: BD IT HOST