October 15, 2026, 5:07 am
শিরোনামঃ
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ‘সিনিয়র সচিব’ হলেন মোঃ কামরুজ্জামান চৌধুরী খাদ্য গুদাম পরিদর্শন করে দায়িত্ব হারালেন মন্ত্রীর এপিএস খাদ্যের মান যাচাইয়ের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু শাহজাদপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন আহত পুলিশ পরিদর্শক শাহ আলমকে দেখতে এভারকেয়ার হাসপাতালে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী শারদীয় দুর্গাপূজা: চকরিয়ার উপজেলা ও পৌরসভার মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বিভিন্ন জেলায় খাদ্যগুদামে অনিয়ম-দুর্নীতির অভিযোগ চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রংপুর রেঞ্জে মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা সম্মাননা অর্জন করলেন নীলফামারী জেলা পুলিশ

Reporter Name

মোঃ শফিকুল ইসলাম-বার্তা সম্পাদক-রংপুর বিভাগঃ

রংপুর রেঞ্জের সেপ্টেম্বর -২০২৬ ইং মাসিক সার্বিক কর্মদক্ষতার মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ। এ উপলক্ষে পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সভাপতিত্বে সভায় রেঞ্জের বিভিন্ন জেলার অপরাধ পরিস্থিতি ও পুলিশি কার্যক্রম পর্যালোচনা করা হয়।

সভায় সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত করা হয়। নীলফামারী জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহণ করেন।

এ সময় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রংপুর রেঞ্জের বিভিন্ন জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST