July 21, 2026, 3:39 pm
শিরোনামঃ
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত গাজীপুর মহানগর এলাকায় “মাদক বিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠিত রাউজানে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে ফিরে গেলেন আর্জেন্টিনা” সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া এভিনিউ এলাকায় অবৈধ হাই ড্রোলিক হর্ন ও হুটারের বিরুদ্ধে ডিএমপি ট্রাফিকের বিশেষ অভিযান হামহাম জলপ্রপাতে হাত ভাঙ্গলেন এক ছাত্র আটকে পড়লেন নয় ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার বন্যাদুর্গত পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যমুনায় রাজনৈতিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, জাতীয় ঐক্যের বার্তা নিয়ে তারেক রহমান দিল্লির নতুন প্রেস মিনিস্টার হলেন সাইদুর রহমান সীমান্তে মাদক, অস্ত্র ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় : স্বরাষ্ট্রমন্ত্রী
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত

Reporter Name

প্রথম বাংলা:রাজধানীর ব্যস্ত সড়কে দিনের আলোতেই ছিনতাইকারীর টানে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন এক তরুণ গৃহবধূ।বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উত্তরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুক্তা আক্তার (২১)গুরুতর আহত অবস্থায় প্রথমে স্বজনদে র মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মুক্তার স্বামী লিমন হোসেন গণমাধ্যম কে জানান,তারা দক্ষিণ খান ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকেন। তিনি একটি পোশাক কারখানায় কর্মরত,আর মুক্তা ছিলেনগৃহিণী সকালে ঈদের কেনাকাটার উদ্দেশ্যে ব্যাটারিচালিত রিকশা য় করে মির পুর পল্লবীর একটি মার্কেটে যাচ্ছিলেন মুক্তা। রিকশার অপর যাত্রীর কাছ থেকে তিনি জানতে পারেন, উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচ দিয়ে যাওয়ার সময় একটি প্রাইভেটকার থেকে হাত বাড়িয়ে মুক্তার হাতে থাকা ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেওয়া হয়।এতে তিনি রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে মারাত্মক আহত হন।

 

লিমন হোসেন বলেন,‘পথচারী ও রিকশার অপর যাত্রী তার স্ত্রীকে প্রথমে উত্তরা আথুনিক হাসপাতালে নিয়ে যায়আহত মুক্তা কে খবর পেয়ে ওই হাসপাতালে গিয়ে তার স্ত্রীকে মুমূ র্ষু অবস্থা য় দেখতে পান তিনি। কিন্তু সেখানে চিকিৎসা সে বা বিলম্বিত হওয়ায় টঙ্গী আহসানউল্লাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখা ন থেকে পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়া হয় পঙ্গু হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

 

তিনি আরও জানান, মুক্তার গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার সোনাপাড়া গ্রামে। তার বাবার নাম আব্দুল জলিল। প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচা র্জ মো. ফারুক বলেন, দুপুরের দিকে হাসপাতালে আনার পর চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন তার মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।ময়নাতদন্তের জন্য মর দেহ মর্গে রাখা হয়েছে এ ঘটনায় তুরাগ থানা পুলিশ তদন্ত চালাচ্ছে।
ছবি, ইন্টারনেট



Our Like Page
Developed by: BD IT HOST