May 1, 2026, 8:20 am
শিরোনামঃ
ডিবির পৃথক অভিযানে ৮ কেজি হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও ২৫৫ কেজি গাঁজাসহ ছয়জন গ্রেফতার সত্য কখনো চাপা থাকে না”শেখ হাসিনা বাংলাদেশ সামরিক বাহিনীর প্রতারণার শিকার আমরা নারী কাবাডির উন্নয়নে আরও জোরালো পদক্ষেপ নেব : আইজিপি ময়মনসিংহে স্কুল নারী শিক্ষার্থীদের অশীল ইভটিজিং করা সেই যুবককে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানার ওসি মিরপুরে নকশাবহির্ভূত বহুতল ভবন নির্মাণের অভিযোগ, অফিসার এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মদন উপজেলা পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে বেলারুশের অনাবাসিক রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অধিবেশন চলাকালে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপি’র খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিআইডি কর্তৃক ক্রিপ্টোকারেন্সি পুনরুদ্ধারঃ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

রাজশাহীতে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name

রাজীব আলী, রাজশাহী:

রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পদ্মা গার্ডেন এলাকার বাসিন্দা মনিরু জ্জামান শান্তর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতহয়েছে বুধবার (৮ এপ্রিল) বেলা ১২টায় নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ সৈকত পারভেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল মতিহার থানার দক্ষিণের আহ্বায়ক দুর্জয় ইসলাম নাঈম এবং বোয়ালিয়া থানা পূর্বের বিপ্লবী আহ্বায়ক মোঃ শাকিল আহমেদ আলী।

 

এছাড়াও উপস্থিত ছিলেন মতিহার উত্তর এলাকার বিপ্লবী আহ্বায়ক রাশেদুজ্জামান রাসেল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোয়ালিয়া পশ্চিমের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আজিজুল ইসলাম দীপ্ত। মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর মোসা: আলফাতুন্নেসা পুতুলসহ অন্যান্য নেতাকর্মীরা।

মানববন্ধনে নেতাকর্মীরা বলেন,মনিরুজ্জামান শান্তর বিরু দ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্র ণোদিত একটি স্বার্থান্বেষী মহল তাকে রাজনৈতিকভাবে হয়রানি ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে এই মামলা করেছে বলে তারা অভিযোগ করেন।

 

তারা আরও বলেন, যে মেয়ে মামলাটি করেছে সে একজন মাদকাসক্ত, তার সাথে একাধিক ছেলের মেলামেশা থাকায় মেস মালিক তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে।

মানববন্ধন থেকে ২৪ ঘণ্টার মধ্যে এ মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন বক্তারা।



Our Like Page
Developed by: BD IT HOST