November 7, 2026, 11:30 am
শিরোনামঃ
মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন গৃহহীন মানুষের স্থায়ী ঠিকানা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়-ফজলুল হক ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

র‌্যাব পরিচয়ে ছিনতাই, অতঃপর পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি রেখে পালিয়েছে ছিনতাইকারী দল

Reporter Name

রাশেদুল ইসলাম রিয়াদ জাজিরা (শরীয়তপুর)

র‌্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ছিনতাই করে পালানোর সময় পুলিশের ধাওয়া খেয়ে গাড়ি রেখে পালিয়েছে ছিনতাইকারী একটি দল।

রোববার (২১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে শরীয়ত পুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকা থেকে ছিনতাইকারী দলের একটি গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এর আগে ছিন তাইকারী দলটি ফরিদপুরের ভাঙা থানার পুকুরিয়া এলাকায় ছিনতাই করলে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত গাড়িটিকে ধাওয়া করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ধাওয়া করার পর ছিনতাইকারী দলটি দ্রুত গতিতে পালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শরীয়ত পুরের পদ্মা সেতু দক্ষিণ থানাধীন নাওডোবা এলাকার ন্যাশনাল ব্যাংক সংলগ্ন একটি সরু সড়কে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ী রেখেই ছিনতাইকারী দলটি পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পালিয়ে যায়। পরে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় ভাঙা থানা পুলিশের সদস্যরা গাড়িটি উদ্ধার করলে গাড়ির ভেতর বাংলাদেশ সেনাবাহিনী ও বেসরকারি একটি টেলিভিশনের লোগো সংযুক্ত স্টিকার পাওয়া যায়। এছাড়াও গাড়িতে ১ হাজার টাকার ১৫ টি ও ২০০ টাকার ৯ টি জাল নোটসহ ১০ টাকার নোটের ৮ টি বান্ডিলে ৮ হাজার আসল টাকা ও ১০০ টাকার কিছু খুচরো নোট পাওয়া গেছে।

জানা যায়,গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বিকেন গর ইউনিয়নের বগাইল গ্রামের খবির শেখের ছেলে আতি কুর রহমানের কাছ থেকে ১০ লাখ ৮ হাজার ৫০০ টাকা নিয়ে পালিয়েছিল ছিনতাইকারী দলটি। অসুস্থ আতিকুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাওডোবা এলাকার বাসিন্দা মোহন মাদবর নামে সংবাদকে বলেন, হঠাৎ করেই পদ্মা সেতু এপ্রোচ সড়ক থেকে দ্রুত গতিতে একটি গাড়ি সরু সড়কে এসে অর্জুন গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় সড়কের পাশে পরে যায়।গাড়িটি থা মার সঙ্গে সঙ্গে গাড়ির ভেতরে থাকা লোকগুলো পালিয়ে চলে যায়। এর কয়েক মিনিটের মধ্যে পুলিশ এসে গাড়িটি জব্দ করে নিয়ে যায়। শুনেছি ছিনতাই কারীরা ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করেছিল।

ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশিদ বলেন,ছিনতাইয়ের ঘটনা শোনার সঙ্গে সঙ্গে ছিনতা ইয়ের কাজে ব্যবহৃত গাড়িটিকে আমি নিজে ফোর্স নিয়ে ধাওয়া করি। পরবর্তীতে পদ্মা সেতু দক্ষিণ থানা পুলিশের সহযোগিতায় গাড়িটি জব্দ করতে পারলেও ছিনতাইকারী দের আটক করা সম্ভব হয়নি। ছিনতাইয়ের শিকার ব্যক্তি হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ফিরলে কত টাকা ছিনতাই হয়েছে, তা জেনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST