August 9, 2026, 3:44 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে

Reporter Name

লক্ষ্মীপুরে বিএনপি নেতার খামার থেকে গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ উঠেছে যুবদল নেতাদের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, পবিত্র শবে বরাত উপলক্ষে গত ২ ফেব্রুয়ারি গভীর রাতে কুশাখালী ইউনিয়নের বিএনপি নেতা হারুনের পূর্ব কল্যাণপুর এলাকার কাশেম মিয়ার বাড়ির খামার থেকে একটি গরু চুরি করা হয়। রাত আনুমানিক ২টার দিকে যুবদল নেতা রহিম ও শহিদ সহ অজ্ঞাত আরো অনেকে মিলে ওই গরুটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে একই রাত আনুমানিক ৪টার দিকে চরশাহী ইউনিয়নের দাশেরহাট বাজারে গরুটি জবাই করে মাংস হিসেবে বিক্রি করা হয়। স্থানীয়দের অভিযোগ, প্রতি কেজি ৯০০ টাকা দরে মাংস বিক্রি করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী সহ স্থানীয়রা।

এ সময় দাসের হাট পুলিশ ইনচার্জ এর সাথে কথা বলার সময় তিনি বলেন এখনো ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয়নি আমাদের কাছে অভিযোগ আসলে সুস্থ তদন্তের ভিত্তিতে অপরাধে সে যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST