May 14, 2026, 10:42 am
শিরোনামঃ
ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ বর্তমান সরকার দেশের উন্নয়নের সকল কর্মসূচি বাস্তবায়নের কাজ করে যাচ্ছে : তথ্য প্রতিমন্ত্রী ৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী গুদামে ধান বিক্রির আবেদন “অ্যাপস” জটিলতা বিপাকে কৃষকরা ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী: সমাপনী দিনে প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় রেমিট্যান্স উৎসবের পুরস্কার বিজয়ী সংবর্ধনা সভা অনুষ্ঠিত লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনার মামলায় নেত্রকোনা খাদ্য বিভাগে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ (২) মৃত্যুর মিছিলে আবারো শোকের ছায়া সুনতি বাঁশি মামলার তদন্তে সত্যতা ছাড়া কোনো” সাংবাদিককে গ্রেফতার করা যাবেনা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুরে বিধবার কৃষি জমির মাটি লুট, সাংবাদিক কে বিএনপি নেতার হুমকি

Reporter Name

নিজস্ব প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে বিএনপি নেতা জাকির হোসেনের বিরুদ্ধে বিধবা নারীর ফসলী জমির মাটি লুটের অভিযোগ ওঠেছে। এসময় সংবাদ সংগ্রহে গেলে মাটি কাটা বন্ধ রেখে সটকে পড়ে ওই বিএনপি নেতা ও তার সহযোগীরা। তবে মুঠোফোনে মামলার ভয় দেখায় সংবাদ সংগ্রহে যাওয়া এই প্রতিবেদককে। সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে ভুক্তভোগী ওই নারীর ফসলী জমি থেকে মাটি লুটের এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিধবা নারী ঝর্ণা বেগম বশিকপুর ইউনিয়নের শেরপুর গ্রামের সৈয়দ রহমান মুন্সি বাড়ির মৃত সোহাগের স্ত্রী। অভিযুক্ত জাকির বশিকপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি।

ভুক্তভোগী ওই নারী ও স্থানীয়রা জানান,বশিকপুর-পার্বতীন গর দুই ইউনিয়নের সীমান্তবর্তী সোনাপুর গ্রামে ওই বিধবার ফসলী জমিবিধবা ওই নারীর কোন অনুমতি না নিয়ে ফসলী জমি থেকে বিএনপি নেতা জাকির মাটি বিক্রি করেন সাবে ক ইউপি সদস্য বাচ্চুর কাছে।জাকির বিএনপির রাজনীতির সাথে জড়িত থাকায় ভয়ে কেউ কথা বলতে সাহস পাচ্ছে না বলে জানান ওই নারী ও স্থানীয়রা।

এঘটনার খবর পেয়ে এই প্রতিবেদক ঘটনাস্থলে গিয়ে খবর সংগ্রহ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাটি লুটের বিষয়ে একটি পোস্ট দেন। স্বল্প সময়ে এনিয়ে এলাকায় শুরু হয় তোলপাড়। নেটিজেনরা বলছে, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর জাকির এলাকায় এসে মানুষের হাঁস-মুরগী চুরি করে বনভোজন, সালিশের নামে বাণিজ্য, ডিস ব্যবসা দখলসহ নানা অভিযোগের ফিরিস্তি কমেন্ট করে জানান ওই এলাকার অনেকেই।

মাটি ক্রেতা বাচ্চু বলেন,চল্লিশ হাজার টাকার বিনিময়েতিনি মাটি কিনেছেন এদিকে অভিযুক্ত জাকির বলেন,সংবাদটি প্রকাশ করা হলে তিনি মামলার হুমকি দেন এই প্রতিবেদক কে তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নাম ভাঙ্গিয়ে এধরনের কর্মকান্ড করায় স্থানীয়রা জাকিরের বিচার দাবি করেন।



Our Like Page
Developed by: BD IT HOST