March 9, 2026, 4:45 am
শিরোনামঃ
উন্নয়নের প্রশ্নে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর আস্থা রাখার আহবান এমপি ওয়াহাবের হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ শাহবাগ থানা কর্তৃক ছয়টি অবিস্ফোরিত সাউন্ড গ্রেনেড উদ্ধার;গ্রেনেড নিষ্ক্রিয় করলো সিটিটিসি শিশু কল্যাণ পরিষদ”সাপ্তাহিক আধুনিক সংবাদ”পত্রিকা পক্ষে থেকে ইফতারের দোয়া ও মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন সরকারি ছুটি বাড়িয়ে পরিপত্র জারি ময়মনসিংহের পরানগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষে, নারীসহ আহত ৪ আন্তর্জাতিক বিশ্বতান টীম শ্রীমন্ মহাপ্রভুর আবির্ভাব উৎসব ১৪৩২ এ “চৈতন্যসুধা” অনুষ্ঠানে ডিবি হারুনের নির্যাতনের শিকার কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সজীব রায়হান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

লক্ষ্মীপুর পিডিবির প্রকৌশলীর দুর্নীতি নিয়ে আইনশৃঙ্খলা মিটিংয়ে ক্ষোভ

Reporter Name

নূর মোহাম্মদ :

লক্ষ্মীপুর বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি’র) নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ এর দুর্নীতি ও অনিয়ম নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।আজ (১০ সেপ্টেম্বর) রবিবার সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ক্ষোভ প্রকাশ করেন সচেতন নাগরিকরা।

প্রেসক্লাবের সভাপতি ও আইনশৃঙ্খলা কমিটির সদস্য হো সাইন আহমেদ হেলাল ক্ষোভ প্রকাশ করে বলেন,জেলার বড় বড় বিল্ডিংয়ে মিটার সংযোগ দিতে এই প্রকৌশলী ২ লাখ টাকা করে হাতিয়ে নেন। এছাড়াও প্রতিটি মিটার সং যোগ নিতে নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফর হাদকে ৪ হাজার টাকা দিতে হয়। মিটারের কিলোওয়াট বাড়াতে সরকারি খরচ ১শ’ ৫০ টাকা হলেও তাকে দিতে হয় ৬শ’ ৫০ টাকা করে। সরকারি নিয়মে ফ্রী হলেও পিলা র লাগাতে এই প্রকৌশলীকে দিতে হয় ৩ থেকে ৪ হাজার টাকা।পাটওয়ারী বাড়ী জামে মসজিদসহ কয়েকটি মসজি দে সংযোগ দিতে মোটা অংকের টাকা হাতিয়ে নেন নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম।

জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও বিশিষ্ট আইনজীবী রাছেল মাহমুদ মান্না বলেন, এই প্রকৌশলী যোগদানের পর থেকে জেলার বিদুৎ গ্রাহকদের বিভিন্ন আইন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন। তার মূল টার্গেট জেলার বড় বড় বিল্ডিং গুলোর মালিক।

এসময় জেলা প্রশাসক সুরাইয়া জাহান প্রেসক্লাবের সভাপতিকে লিখিত ভাবে অভিযোগ দেওয়ার পরামর্শ দেন এবং বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস প্রদান করেন।

এবিষয়ে লক্ষ্মীপুর বিদুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি’র) নির্বাহী প্রকৌশলী হোসেন মাহমুদ শামিম ফরহাদ বলেন, আমার নাম বিক্রি করে হয়তো কেউ টাকা নিতে পারে। কিন্ত এবিষয়ে আমি কিছুই জানিনা।

আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর জেলার পুলি শ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম,সিভিল সার্জন ডা: আহাম্মদ কবীর, পিপি জসিম উদ্দিন মাহমুদ, এনএসআই ডিডি সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ।



Our Like Page
Developed by: BD IT HOST