August 9, 2026, 10:43 pm
শিরোনামঃ
ডিসি’র পরিচ্ছন্নতা পুরস্কার পেলো ময়মনসিংহের ১৪ শিক্ষায়তন সাংবাদিক মৃণাল কৃষ্ণ রায় আর নেই বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি খাদ্য অধিদপ্তর কর্তৃক : ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শকের বিভিন্ন স্হানে বদলী মাদক,চুরি, ডাকাতি, ছিনতাই ইভটিজিং,জুয়াসহ বিভিন্ন অপরাধী বিরুদ্ধে অভিযান করে চন্দ্রগঞ্জ থানার ইনচার্জ নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্নীতির মাধ্যমে ৬ বছরে শত কোটি টাকার মালিক রাজউকের ইমারত পরিদর্শক নির্মল মালো বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শাহজাদপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name

মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় “জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৪” উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (২৬ নভেম্বর) মঙ্গলবার শহিদ স্মৃতি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ শেষে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করে বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং মেধা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ রুহুল আমিন, মাওলানা এহিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন এবং শাহজাদপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক মাহবুব রহমান মিলন। তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের উপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমের পরিসর আরও বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শাহজাদপুর উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল হালিম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের অর্জনের জন্য উচ্ছ্বাস প্রকাশ করে। অতিথিরা তাদের অভিনন্দন জানিয়ে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ দেন।



Our Like Page
Developed by: BD IT HOST