সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুজ্জামান।
আটক ব্যক্তিরা হলেন:
১. মোঃ রজব আলী (৪২), পিতা: মোঃ শুকুর আলী, গ্রাম: পুকুরপাড়, উপজেলা: শাহজাদপুর, সিরাজগঞ্জ। তাকে বিসিক বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
২. মোঃ আলআমিন (৩০), পিতা: মোঃ চাঁদ আলী, গ্রাম: শান্তিপুর, উপজেলা: শাহজাদপুর, সিরাজগঞ্জ। তাকে পুকুরপাড় এলাকা থেকে আটক করা হয়।
৩. মোঃ সেলিম (৩৩), পিতা: মৃত আয়নাল, গ্রাম: শাকতলা, উপজেলা: শাহজাদপুর, সিরাজগঞ্জ। তাকে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে আমরা এই ধরনের অভিযান পরিচালনা করছি। শুধু আইন প্রয়োগ নয়, জনগণের সচেতনতা বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অভিযানের সময় পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ভবিষ্যতেও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে।