July 6, 2026, 10:43 am
শিরোনামঃ
০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগ পলাশবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় সভাপতি নির্বাচন নিয়ে বিতর্ক: যা বললেন নবনির্বাচিত সভাপতি বান্দরবানে অস্ত্র ও গুলিসহগ্রেফতার কুকি চিং সদস্য থানা ও উপজেলার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ট্রাক, অলৌকিকভাবে রক্ষা পেল কারখানা ও শ্রমিকরা মানবপাচার থেকে রাজনীতির শীর্ষপদ: দীপক মন্ডলের ‘ভোলবদল’ নাটকে জিম্মি গোপালপুর পরিচয়ের আড়ালে বহুরুপী এক চরিত্র (দীপক মন্ডল, সাধারণ সম্পাদক, ০৩ নং গোপালপুর ইউনিয়ন বিএনপি চন্দ্রগঞ্জে ইয়াবা, নগদ টাকা ও মোবাইলসহ দুই মাদক কারবারি গ্রেফতার নেতাকর্মীদের চোখে এখন আর জল নেই, আছে শুধুই আগুন, এই আগুন বিস্ফোরিত হবে শীঘ্রই – ওবায়দুল কাদের জামাতের সাথে বিএনপির বিরোধ লোক দেখানো-গৌতম লাহিড়ী কমলনগরে বেত্রাঘাতে তৃতীয় শ্রেণির ছাত্র অসুস্থ, শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূরীকরণে ন্যায় ভিত্তিক নিয়োগের বিকল্প নেই মানববন্ধনে বক্তারা

Reporter Name

নিজস্ব প্রতিবেদন:

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হালিশহর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ে আইন ও নিয়ম ভঙ্গ করে কোন প্রকার নিয়োগ পরীক্ষা ছাড়া সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ায় প্রাক্তন ছাত্র ও অভিভাবকরা মানববন্ধন করেছে বিদ্যালয়টির সামনে। এসময় মানববন্ধন থেকে সকল অনিয়ম ও দুর্নীতি বন্ধের দাবি তোলেন।

বুধবার সকালে নগরীর বন্দরটিলা তালতলা নেভী হাসপাতাল গেইট দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রাক্তন ছাত্র ও শিক্ষার্থীদের অভিভাবকরা।

মানববন্ধনে বক্তারা বলেন, জনবল কাঠামো ও এমপিও নিতিমালা-২০২১ এর পরিপন্থি এ ধরনের সহকারী শিক্ষক নিয়োগ দেওয়ার ফলে সচেতন অভিভাবক,।প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষানুরাগীদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে বিদ্যালয়টিকে নিয়ে। শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায়, নীতি বিহীন ও বৈষম্য কোনভাবেই মেনে নেওয়া যায় না বলেও উল্লেখ করেন।

এ সময় বক্তারা বলেন, অবৈধ নিয়োগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সেই সাথে বক্তারা বলেন,অনতিবিলম্বে নিয়ম ও আইনানুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে এবং এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমস্ত প্রকার অন্যায় ও বৈষম্য দূর করতে হবে।

এসময় মানববন্ধন কর্মসূচি থেকে, অবৈধভাবে নিয়োগকৃত সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ বাতিল, জ্যেষ্ঠতার ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ প্রদান, দ্রুত সময়ের মধ্যে একজন নিয়মিত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া,নিরীক্ষা কমিটি দ্বারা পেশকৃত রিপোর্ট অনুযায়ী আর্থিক অসংগত্তির সাথে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা সহ চারটি দাবি তুলে ধরা হয়।

এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র শফিউল আজম, মাসুম হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী আতিকুর রহমান রাফি, অভিভাবক মোঃ হোসেন, কামাল উদ্দিন, মোঃ ইউনুছ, আব্দুল মন্নান, মোঃ বখতিয়ার

এসময় আরও উপস্থিত ছিলেন রনি ২০০৮ সাজ্জাদ,হারুন, মাসুম হোসাইন,ইলিয়াস,মাসুম হায়দার রাফি,নকিব,দিদারুল আলম,আসাদ মামুন,সাকিব,জিহাদ সহ আরও অনেকেই।

গত ৫আগস্ট সরকার পরিবর্তনের পর দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয়টির সভাপতি সেলিম আফজাল পলাতক থাকায় বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পরিচালনা করছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। তার বিরুদ্ধেও পক্ষপাতদুষ্টের বিভিন্ন অভিযোগ তোলেন মানববন্ধন থাকা বক্তারা।

এবিষয়ে স্কুলের বর্তমান সাবেক সহকারি শিক্ষক ওসমান গনির কাছে জানতে চাইলে তিনি বলেন,সামরিক সময়ের জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কমিটি না হওয়া পর্যন্ত আমি এই স্কুলের দায়িত্ব পালন করব বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম স্যার বলেছেন। এবং সকল ফাইল নিয়ে তার চেম্বারে দেখা করতে বলেছেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যমকে বলেন,বিষয়টি অতি দ্রুত তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST