April 21, 2026, 2:16 am
শিরোনামঃ
কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন টুপামারী জিয়া পুকুর পাড়ে দর্শনার্থীদের ভিড় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ফেব্রুয়ারি-২০২৬ সংক্রান্তে ব্রিফিং অনুষ্ঠিত বাকৃবিতে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ জামালপুরে মেলান্দহে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ মন্জুরুল কবির মঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদা নিয়ে দ্বন্দ্ব, ময়মনসিংহে শ্রমিক দলের দু’পক্ষের সংঘর্ষ লক্ষীপুরে হাজী ফতেহ মোহম্মদীয় দাখিল মাদ্রাসা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে মাদ্রাসা সুপার অপরাধ দমনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে: প্রধানমন্ত্রী সাংবাদিক ইকরাম হোসেনের পিতার মৃত্যুতে ডিআরইউ’র শোক দীর্ঘ ১৪ বছর পর যুবদলের কর্মী সম্মেলন হয় ১২ নং চরশাহী ইউনিয়নে নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ, আলোচনায়
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

শেখ হাসিনার বিরুদ্ধে ‘প্রহসনমূলক’ বিচারের অভিযোগ: ইইউ নেতাদের কাছে হাছান মাহমুদের জরুরি চিঠি

Reporter Name

ডেস্ক রিপোর্ট:

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়া কে ‘প্রহসনমূলক’ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) সম্ভাব্য মৃত্যুদণ্ডের রায়কে ‘বেআইনি’ আখ্যায়িত করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ নেতাদের কাছে জরুরি চিঠি পাঠিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এই চিঠিটি পাঠিয়েছেন ইউরোপীয় কমিশনে র প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেইন এবং ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ (ভাইস প্রেসিডেন্ট) খাজা ক্যালাসের কাছে।

চিঠিতে ড. হাছান মাহমুদ শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভি যোগ এবং বিচারিক কার্যক্রম নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।তিনি অভিযোগ করেন, আইসিটি আদালতে র মাধ্যমে যে বিচার প্রক্রিয়া চালানো হচ্ছে,তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ন্যায়বিচারের পরিপন্থী। চিঠিতে তিনি এই প্রক্রিয়া বন্ধে এবং শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিতে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ কামনা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটিই প্রথম যোগাযোগ নয়।

এর আগে গত ১৩ নভেম্বরের পূর্বেও ড. হাছান মাহমুদ জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস,ফরাসি রাষ্ট্র পতি এমানুয়েল মাখোঁ, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারসহ বিভিন্ন ইউরোপীয় নেতার কাছে একই বিষয়ে চিঠি পাঠিয়েছিলেন। সেবারও তিনি শেখ হাসিনার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোকে ভিত্তিহীন দাবি করে আন্তর্জাতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST