April 17, 2026, 10:23 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সংবাদ সম্মেলনে অভিযোগ বৈষম্যবিরোধী কার্যালয়ে হামলার নেতৃত্বে রিফাত রশিদ

Reporter Name

প্রথম বাংলা-রাজধানীর ডেমরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোল নের দুই পক্ষের মারামারির ঘটনাকে কেন্দ্র করে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে মানববন্ধনের সময় দুই পক্ষের মধ্যে মারামা রির ঘটেছে। বিক্ষোভকারীদের অভিযোগ, এ ঘটনার নেতৃত্বে ছিলো- সমন্বয়ক রিফাত রশিদ।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারির এ ঘটনা ঘটে। এ ঘটনার পরপরই কার্যালয়ে যান সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এসময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌরভ রেজাবলেন ‘আমরা শান্তিপূর্ণ ভাবে কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছিলাম। সেখানে আমাদের উপর হামলার বিচার চাইতে গিয়েছিলাম। এক পর্যায়ে সেখানে অবস্থানরত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোল নের কর্মীরা আমাদের উপর চড়াও হতে থাকে তারা আমার বোনেদের গায়ে হাত দেয়।’

তিনি আরও বলেন, ‘এক পর্যায়ে রিফাত রশিদ, আসাদ বিন রনি, জাহিদ আহসানের নেতৃত্বে আমাদেরকে ডেকে নিয়ে গেইট আটকে মারধর করা হয়। এ ঘটনায় আমাদের ৩ জন গুরুতর আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।’

সংবাদ সম্মেলনে তেজগাঁও কলেজ শিক্ষার্থী মোঃ আজিজ বলেন,বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের কায়দায় ভিন্নমতকে দমনের চেষ্টা করছে। তারা আমাদেরকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে মারধর করেছে। আমরা আজকের মধ্যে এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

হামলার বিষয়ে জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে রিফাত রশিদসহ কেন্দ্রীয় সমন্বয়কদের ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।



Our Like Page
Developed by: BD IT HOST