August 9, 2026, 5:11 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সাংবাদিক তুহিনের পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর জিএমপি কমিশনার

Reporter Name

প্রথম বাংলা : গাজীপুরে নৃশংসভাবে খুন হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের শোকাহত পরিবারের পাশে দাঁড়ালেন এবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান। মঙ্গলবার ১২ আগস্ট বিকাল ৩টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারে কনফারেন্স রুমে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে তিনি নিহত তুহিনের পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় তিনি তুহিনের স্ত্রী, সন্তান ও আত্মীয়-স্বজনদের সান্ত্বনা দেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

জিএমপি কমিশনার বলেন, “সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকা ণ্ড আমাদেরও ব্যথিত করেছে। আমরা শুরু থেকেই হত্যাকা ণ্ডের তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। অপরাধীদের আইনের আওতায় আনতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। পাশাপাশি, এই কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব”আমরা ৭ দিনের মধ্যে চার্জশিট সহ দ্রুত বিচার ট্রাইব্যুনা লে সর্বোচ্চ বিচার প্রাপ্তির নিশ্চয়তা দিতে চেষ্টা করবেন।

তুহিনের স্ত্রী মুক্তা বেগম এই সহানুভূতিশীল উদ্যোগের জন্য কমিশনারকে ধন্যবাদ জানান ও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজেরসম্পাদক খায়রুল আলম রফিক।চিফ রিপোর্টার রেজাউল করিম রেজা, গাজীপুর জেলা প্রতিনিধি আদনান আখতার রাফি, মহাগরর প্রতিনিধি শরিফ ওমর টুটুল,বিশেষ প্রতিনিধি আখতার হোসেন, উল্লেখ্য, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গত সপ্তাহে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জা মান তুহিনকে। ইতোমধ্যে এই ঘটনায় প্রধান আসামিসহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও গাজীপুর রেঞ্জের এসপি কাজী আখতারও নিহত তুহিনের সন্তানদের পাশে দাঁড়ান এবং অভিভাবকত্ব গ্রহণের ঘোষণা দেন। জিএমপি কমিশনারের এই সহায়তা পরিবারটির প্রতি প্রশাসনের মানবিক অবস্থানকে আরও সুদৃঢ় করল।



Our Like Page
Developed by: BD IT HOST