August 27, 2026, 3:52 am
শিরোনামঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন আমাদের প্রত্যেকের জন্য অনুসরণীয় : ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি জামালপুরে মিমি হত্যার রহস্য উদঘাটনের দাবি পিবিআইর : একটি মহল বাড়ীর মালিককে নিয়ে অপপ্রচার বিএনপি’র ক্ষমতা অপব্যবহার করে ধর্মীয় লেবাস সন্ত্রাসী শ্রমিক নেতা আক্তার মেম্বারে প্রত্যাবর্তন: আতঙ্কে মান্দারী ইউনিয়নের জনগণের দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ময়মনসিংহে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা (সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত অনলাইনে অস্ত্র বিক্রির নামে প্রতারণা: সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অভিযানে গ্রেফতার দুই প্রিয় জনগণ করবো না এই ভুল যার কারণে দিতে হবে পাঁচ বছর মাশুল উখিয়ার পালংখালীতে গ্রাহকের টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ, সড়ক অবরোধ কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সারা দেশের ন্যায় ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে পিআইও অফিসে কর্মবিরতি

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক প্রথম বাংলা – কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) আজ মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি চলছে।

ময়মনসিংহের সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মনিরুল হক ফারুক রেজা সহ কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তারাধীন সংযুক্ত কর্মকর্তা-কর্মচারি কল্যাণ পরিষদের ডাকে এ কর্মবিরতি পালন করে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহে জেলা সদর সহ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) কার্যালয় ও সকল উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারিরা কর্মসূচির প্রথম দিন সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করে।

১২সেপ্টেম্বর আজ ১৩ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে ময়মনসিংহ জেলার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভবনের সামনে দাবি সংবলিত ব্যানার টাঙিয়ে তার পাশে উপজেলা পিআইও ও তাঁর কার্যালয়ের কয়েকজন কর্মচারী বসে কর্মবিতরিতে অবস্থান নিয়েছেন।

উপজেলা প্রকল্পবাস্তবায়ন কার্যালয়ে অবস্থান নিয়ে সদর উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন, তাঁর অফিসে অন্তত ১১ জন জনবল প্রয়োজন। কিন্তু তাঁরা সেখানে বর্তমানে মাত্র দুই থেকে তিনজন দিয়ে কাজ চালাচ্ছে।

প্রায় একই অবস্থা জেলার অন্য প্রায় সবকটি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে। জনবল সংকট সমস্যার সমাধান ছাড়াও তাঁদের অন্যতম দাবি হচ্ছে, দুযোর্গ ব্যবস্থাপনা অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের পদ ও বেতন গ্রেড উন্নীতকরণ করা। চার দিনব্যাপী অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

পাঁচ দফা দাবিতে উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২-এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) পদ আপগ্রেডেশন,

সচিবালয়ের মতো দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারিদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি/চলতি দ্বায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়ে সদর উপজেলার পিআইও মনিরুল হক ফারুক রেজা জানান বৃহস্পতিবার অর্ধদিবস কর্মবিরতি শেষে দাবী আদায়ের লক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসক মহোদয় এর মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।



Our Like Page
Developed by: BD IT HOST