October 14, 2026, 2:08 pm
শিরোনামঃ
চট্টগ্রামে সিআইডির সাইবার পুলিশ সেন্টার এর উদ্বোধন ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত চকরিয়ায় পাওনা টাকা চাওয়ায় রাজমিস্ত্রির মাথা ফাটালো সন্ত্রাসীরা, বৃদ্ধা মা ও বোনকেও পিটিয়ে জখম আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর রংপুর রেঞ্জে মাসিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ জেলা সম্মাননা অর্জন করলেন নীলফামারী জেলা পুলিশ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন রাজনীতির শিকারে জনপ্রিয় চেয়ারম্যান’ দীর্ঘ দুই বছর কারাগারে,মুক্তির অপেক্ষায় এলাকাবাসীও পরিবার” ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গুরুত্বপূর্ণ একাধিক সভা অনুষ্ঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার”বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়’ আইজিপির সঙ্গে কারা মহাপরিদর্শকের সৌজন্য সাক্ষা
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

(সিএমপি)র সকল থানার নিরাপত্তার মধ্য দিয়ে জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

Reporter Name

ইকরামুল হক বিশেষ প্রতিনিধি:

সিএমপি’র সকল থানার সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে যথাযথ ধর্মীয় ও ভাবগাম্ভীর্যের সাথে উদযাপিত হলো জশনে জুলুস ঈদ-ই-মিলাদুন্নবী (সা.)।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট কর্তৃক আয়োজিত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.)।

আজ ২৬ আগস্ট ২০২৬ খ্রি. পবিত্র ১২ ই রবিউল আউয়াল, জশনে জুলুস ঈদ-ই- মিলাদুন্নবী (সা.) সকাল ১০:০০ ঘটিকায় নগরীর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা হতে বের হয়ে মুরাদপুর-০২ নং গেট- জিইসি মোড়-ওয়াসা-টাইগারপাস প্রদক্ষিণ করে পুনরায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়। এছাড়াও নগরীর বিভিন্ন এলাকা থেকে আগত জশনে জুলুস নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

উক্ত জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ছিলো সমগ্র মহানগরী এলাকায়। যে কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন ছিল বিপুল সংখ্যক সিএমপি’র বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্য। এছাড়াও শহরের বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা এবং ড্রোন ক্যামেরার মাধ্যমে তৈরি করা হয়েছিল সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা।



Our Like Page
Developed by: BD IT HOST