December 12, 2025, 1:33 pm
শিরোনামঃ
ময়মনসিংহ সিটি করপোরেশনের”স্বাস্থ্য খাতে ১৫ কোটি টাকা লুটপাট লালমাইয়ে মরিয়মের অবুঝ ২ সন্তানসহ জোরপূর্বক তালা দিয়ে ঘর ছাড়া করলেন শশুর ও ভাসুর গ্রামীণ ব্যাংক ভবনের ১১ হাজার বর্গফুট জায়গা মাত্র ৮৩ টাকা মাসিক ভাড়ায় ব্যবহারের অভিযোগ ড. ইউনূসের বিরুদ্ধে ‘ধানমন্ডি ৩২ ভাঙার পাপে তারেক রহমান আমৃত্যু অনিরাপদ, এসএসএফ তাকে জনবিচ্ছিন্ন করবে’: সাংবাদিক ফজলুল বারী বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক মহলের চাপ ভারত থেকে শেখ হাসিনা–কামালকে ফেরত আনা অসম্ভব—৬০০ কোটি টাকার গোপন চুক্তি ব্যর্থ শেখ হাসিনার নৈতিক অবস্থানকে সম্মান: ‘আস্থাহীন’ ট্রাইব্যুনালে লড়বেন না জেড আই খান পান্না বঙ্গবন্ধুর পরিবারকে ভয় পায় বলেই ক্যাঙ্গারু কোর্টে রায়: জয় কুড়িগ্রামে নবনিযুক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বিকে অভিনন্দনঃ টাঙ্গাইলে জেলহাজতে আ.লীগ নেতার মৃত্যু: বিনা চিকিৎসায় ‘পরিকল্পিত হত্যা’র অভিযোগ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সুবর্ণচরে ট্রাক্টর চাপায় ২ ভাই নিহত

Reporter Name

আহসান হাবীব স্টাফ রিপোর্টার

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় সারবাহী হ্যান্ড ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে।নিহত ব্যক্তিরা হলো,উপজেলার চরজুবলী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মধ্যম ব্যাগা গ্রামের ছিদ্দিক উল্যাহ সমাজের মহসিনের বাড়ির মো.সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও তার ফুফাতো ভাই একই এলাকার নুর আলমের ছেলে মো.ফরহাদ (১৫)।বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংখার বাজারের পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংখার বাজার থেকে মোটরসাইকেলে করে শাহাদাত তার ফুফাতো ভাই ফরহাদ নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় তাদের মোটরসাইকেলটি পাংখার বাজার এলাকার পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারানো সারবাহী হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই গুরুত্বর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই ভাই। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত শাহদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। অপরদিকে, ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতা লের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান,রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ মারা যায়।এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন,ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেও য়া হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনা য় নিহতে পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Our Like Page
Developed by: BD IT HOST