October 9, 2026, 10:20 pm
শিরোনামঃ
কলকাঠি নেড়েছেন ইউএনও,‎সারের লাইসেন্স দিতে প্রশাসনের লোকেরা কত নিয়েছেন সবই জানি, এমপি পলাশবাড়ীতে সমকামিতার অভিযোগে বরকে সালিশে তওবা করিয়ে সংশোধনের সুযোগ… জাতীয় পর্যায়ে “”শ্রেষ্ঠ গুণী শিক্ষক” সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রাজশাহী আরসিফুডের অঙ্গীকার নামা নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া শাহজাদপুরে স্বাস্থ্য কমপ্লেক্সেপ্যাথলজিকালও বেস্ট ফিডিং কর্নারের উদ্বোধন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত ডিআইজি মোঃ হুমায়ুন কবিরের জানাজা সম্পন্ন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০, মামলা ৫১ সরকারি কর্মচারীর অর্থ হাতিয়ে নিতে অভিনব কৌশলে একটি চক্র খাদ্যে অধিদপ্তরের ১৩ সিএসডিতে নতুন ব্যবস্থাপক পদায়ন
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোনাগাজীতে উপজেলা দিবসে জাতীয় পার্টির র‌্যালি ও পথসভা

Reporter Name

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :-

“২৩ শে অক্টোবর উপজেলা দিবস” উপলক্ষে ফেনীর সোনাগাজীতে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। ২৩ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় অনুষ্ঠিত র‌্যালিটি সোনাগাজী পৌর শহরের জিরো পয়েন্ট থেকে উপজেলা পরিষদের সামনে গিয়ে সমাপ্ত করা হয়।

র‌্যালি পূর্ব সংক্ষিপ্ত পথসভায় সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ’র সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মৃধার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন – জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ফেনী-৩ আসনের সাংসদ লেঃ জেনারেল অবঃ মাসুদ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মাসুদ চৌধুরী বলেন – সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ উপজেলা ব্যাবস্থা প্রবর্তন করেন, মহকুমা গুলোকে জেলায় উন্নীত করেন। আদর্শ গ্রাম ও গুচ্ছ গ্রাম প্রতিষ্ঠা করেন। বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ স্থাপনের উদ্যোগ সহ নানান জনকল্যাণমুখী উদ্যোগ গ্রহণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ফেনী জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহার হোসেন চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন মজুমদার ভিপি জহির। এসময় জাতীয় মহিলা পার্টির সভাপতি ফারহানা আইরিন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক জাহিদুল হক সহ জাতীয় পার্টি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



Our Like Page
Developed by: BD IT HOST