June 27, 2026, 12:26 am
শিরোনামঃ
অপপ্রচার নাকি তদন্তাধীন অভিযোগ ? জিডির পর মুখ খুললেন বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসুন, ঐক্যবদ্ধভাবে কর্মসূচিগুলো সফল করি স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক ময়মনসিংহ জেলার ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান: বিপুল অর্থ আত্মসাৎও প্রতারণার অভিযোগে বিটিএল গ্রুপের সিইও গ্রেফতার দুর্গম পার্বত্য এলাকা থেকে বম সম্প্রদায়ের অসুস্থ নারীকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে উদ্ধার: র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ে ময়মনসিংহের বালক ও বালিকা উভয় দল রানার্সআপ দেশে কৃষকদের আরও প্রণোদনা দিলে খাদ্য উৎপাদন ও রাজস্ব আয় বাড়বে — সাংবাদিক এইচ এম মহিউদ্দিন গণমাধ্যমের মূল দায়িত্ব: সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

সোহাগ হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার

Reporter Name

প্রথম বাংলা : রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে আলোচিত লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যা মামলায় এজাহারনামীয় আরও দুইজন আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো: ১। সজীব ব্যাপারী (২৭) ও ২। মো: রাজিব ব্যাপারী (২৫) ।রবিবার (১৩ জুলাই ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ৩:৩৫ ঘটিকায় নেত্রকোণা জেলায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাতে নেত্রকোণা জেলা হতে তাদের গ্রেফতার করে ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম ।

প্রসঙ্গত, গত ৯ জুলাই ২০২৫, বুধবার, বিকেল আনুমানিক ৬:০০ ঘটিকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল দুর্বৃত্ত লাল চাঁদ ওরফে সোহাগকে এলোপাতাড়িভাবে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। ঘটনার সংবাদ পেয়ে কোতয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য তা হাসপাতালের মর্গে প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে পুলিশ ও ‌‌র‍্যাব কর্তৃক পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। এই দুইজনের গ্রেফতারের মাধ্যমে উক্ত ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করো হলো।
ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST