April 17, 2026, 6:48 am
শিরোনামঃ
“বাংলাদেশ কৃষি ব্যাংক দিঘলী বাজার শাখায় শুভ হালখাতা-১৪৩৩ অনুষ্ঠান” টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ যাত্রাবাড়ী থানা পুলিশ কর্তৃক সিরিয়াল রেপিস্ট রাশেদুল ইসলাম রাব্বি গ্রেফতার ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগ করবে সরকার : সংসদে প্রধানমন্ত্রী নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০৫৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সাবেক ছাত্রলীগ নেতা বিমানবন্দরে আটক বাংলা বর্ষবরণে ময়মনসিংহে বর্ণিল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৪৪২টি মোবাইল ফোন, নগদ আট লক্ষ ৮৪ হাজার টাকা ও মোবাইলের যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

হাইমচরে পূর্বশত্রুতার জেরধরে ভূমিহীন পরিবারের উপর হামলায় দুই জন আহত

Reporter Name

এস এম পারভেজঃ

চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর চরভাঙ্গা গ্রামে ভূমিহীন বাদশা খানের পরিবারের উপর হামলা চালায় স্থানীয় বাসিন্দা খাজা আহম্মেদ গাজী, মোর্শেদ গাজী, মালেক গাজী, মোক্তার, ওসমানের পরিবারগন।

৫ মে শুক্রবার দুপুরে পূর্ব শত্রুতার জেরধরে প্রতি পক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। এব্যপারে সরজমিনে গিয়ে জানাযায়, দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর চরভাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দা খাজা আহম্মেদ গাজী, মোর্শেদ গাজী, মালেক গাজী, মোক্তার, ওসমান গংদের নেতৃত্বে এই হামলা চালায়।

এতে ঘটনা স্হলে বাদশা মিয়া খানের ছেলে রাকিব হোসেন ও তার সহধর্মিণী সাজেদা বেগম গুরুতর আহত হয়। আহত রাকিব হোসেন ও তার মা সাজেদা বেগম আহত হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়।

রোগীদের শারীরিক অবস্থার অবনতি দেখলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নায় ভেংগে পরেন। আহতদের স্বজনরা হামলা কারীর বিরদ্ধে হাইমচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়।

এবিষয়ে ভুক্তভোগী বাদশা মিয়া খান জানান আমরা নদী ভাঙতি আমাদের উপর বার বার খাজা আহম্মেদ গাজী, মোর্শেদ গাজী, মালেক গাজী, মোক্তার, ওসমান কয়েকবার হামলা চালায় এবং আমাদের ঘর বাড়ি ভাংচুর করে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দেন।

হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিবেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা আহতদের স্বজনদের আশ্বস্ত করেন।এবিষয়ে হামলা কারীর সাথে যোগাযোগ করলে তাদের টেলিফোন বন্ধ পাওয়া যায়।



Our Like Page
Developed by: BD IT HOST