May 30, 2026, 6:05 pm
শিরোনামঃ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা ঈদের জামাত ও ফাঁকা ঢাকার নিরাপত্তায় ডিএমপি বহুমাত্রিক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে: ডিএমপি কমিশনার ময়মনসিংহ জেলায় কর্মরত আউটসোর্সিং সদস্যদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ঈদ উপহার পুনাকের সামগ্রী বিতরণ “ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা জেলা পুলিশ সুপার কর্তৃক বিভিন্ন থানা ও মহাসড়ক পরিদর্শন ঈদুল আজহাকে সামনে রেখে নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে ময়মনসিংহ মডেল থানা পুলিশ ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই : র‌্যাব মহাপরিচালক ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী “বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা সংগঠনের নাম পরিবর্তন করে’ বাংলাদেশ বঙ্গবন্ধু গেরিলা লীগ -এর নাম করণ প্রসঙ্গ” ত্যাগ ও কুরবানির মহিমায় উদ্ভাসিত হোক প্রতিটি মুসলিম পরিবার, ঈদ-উল-আজহার শুভেচ্ছায় দেলোয়ার হোসেন ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধানের সৌজন্য সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১২ লক্ষ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ পেশাদার মাদক কারবারি মাছুমকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা -রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আনুমানিক১২ লক্ষ টাকা মূল্যের ৬০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারসহ পেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য মো. মাছুম (৩০) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-উত্তরা বিভাগ।বুধবার (০৫ মার্চ ২০২৫ খ্রি.) রাত ১১:৩৫ ঘটি কায় যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (০৫ মার্চ ২০২৫ খ্রি.) ডিবি-উত্তরা বিভাগের একটি দল মহানগর এলাকায় অস্ত্র ও মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একদল মাদক কারবারি কুমিল্লা থেকে প্রাইভেটকারযোগে গাঁজা নিয়ে যাত্রাবাড়ীর দিকে আসছে।

এমন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলার দনিয়া এলাকায় অবস্থান নেয় ডিবি পুলিশের টিম। রাত ১১:৩৫ টায় গাঁজা পরি বহনকারী প্রাইভেটকারকে দনিয়া এলাকায় আটক করে ডিবি পুলিশ।পুলিশের উপস্থিতি দেখে পালানোর সময় মাদক কারবা রি মাসুমকে গ্রেফতার করে ডিবির টিম। গ্রেফতারের পর তার হেফাজত থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত মাসুমপেশাদার মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো ও পরিবহণ করছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST