February 8, 2026, 7:08 am
শিরোনামঃ
ফুলবাড়িয়া খাদ্য গুদামে নানা অনিয়ম ও দুর্নীতি ময়মনসিংহে পুলিশের উপর হামলার মামলার আসামিরা প্রক্যশো ঘুরে বেড়ালেও রহস্যজনক কারনে গ্রেফতার হচ্ছে না লক্ষ্মীপুরের দাশেরহাটে বিএনপি নেতার গরু চুরি করে জবাই ও বিক্রির অভিযোগ যুবদল নেতাদের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ভুয়া নারী আইনজীবী আটক এনসিপি নেতা হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে জঙ্গি সংযোগের অভিযোগ, তদন্তের দাবি ঢাকায় পাঁচ লাখ রোহিঙ্গা ভোটার নিয়ে বিতর্ক প্রেস বিজ্ঞপ্তি আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ তারিখে হেভিওয়েট মাপা হবে:আব্দুল্লাহ আল ফারুকের হাতে দাঁড়িপাল্লা তুলে দিয়ে জামায়াত আমীর বিএনপি ঋণখেলাপীদের মনোনয়ন দিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে: আব্দুল্লাহ আল ফারুক ৩ ফেব্রুয়ারি সচিবালয় এলাকায় নীরব জোন বাস্তবায়নে সমন্বিত অভিযান ও জনসচেতনতামূলক সমাবেশ 
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৫ই আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী – ইতিহাসের এক শোকাবহ অধ্যায়,

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

বাংলা ও বাঙালির ইতিহাসে ১৫ই আগস্ট, ১৯৭৫ একটি ভয়াবহ কালো দিন। এই দিনে আমরা হারিয়েছি স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নৃশংসভাবে সপরিবারে হত্যা করা হয় তাঁকে — একটি নিষ্ঠুর অভ্যুত্থানের মাধ্যমে। এই ঘটনা শুধু একটি হত্যাকাণ্ড নয়; এটি ছিল একটি জাতির আত্মাকে রক্তাক্ত করে তোলা, একটি স্বপ্নকে নির্মমভাবে পদদলিত করার নাম।

১৯৪৭-এর পর পূর্ববাংলা, পরে পূর্ব পাকিস্তান, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক দমন, এবং রাজনৈতিক শোষণের যে কঠিন বাস্তবতা পেরিয়ে ১৯৭১-এ একটি স্বাধীন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে, তার মূল নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর নেতৃত্বে পরিচালিত হয় ভাষা আন্দোলন (১৯৫২), ৬ দফা দাবি (১৯৬৬), গণ-অভ্যুত্থান (১৯৬৯), ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ (১৯৭১), এবং সর্বশেষ মুক্তিযুদ্ধের ডাক। এসবই ছিল ইতিহাসের বাঁকবদলের ঘটনা, যার কেন্দ্রে ছিলেন শেখ মুজিবুর রহমান — বাঙালি জাতিসত্তার প্রতীক।

কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস — ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ভোররাতে, জাতির এই মহানায়ক ও তাঁর পরিবারকে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে কিছু বিপথগামী কুলাঙ্গার সেনা সদস্য দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় । শহীদ হন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পরিবারের প্রায় সকল সদস্য।
ইতিহাসে এমন ট্র্যাজেডি বিরল, যেখানে একটি জাতির স্থপতির পুরো পরিবারকে নির্মূল করার চেষ্টা করা হয়।

এই হত্যাকাণ্ড শুধু ব্যক্তিকেই টার্গেট করেনি, এটি ছিল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রচিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে এক জঘন্য আঘাত। জাতির ইতিহাসে এটি এক অন্ধকার যুগের সূচনা করে, যার পরিণতিতে আসে সামরিক শাসন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পুনরুত্থান এবং ইতিহাস বিকৃতির ভয়াবহ ধারা।

আজ, ১৫ই আগস্ট আমাদের শুধুমাত্র শোক জানানোর দিন নয়, বরং একটি জাতি হিসেবে নিজেদের আত্মপরীক্ষার দিন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ — যে বাংলাদেশে মানুষের মর্যাদা ও ন্যায়বিচার নিশ্চিত হবে।

তাঁর সেই স্বপ্ন আজও আমাদের অনুপ্রেরণা দেয়। তাঁর আদর্শকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে উন্নত, মানবিক, ও ইতিহাস-সচেতন একটি রাষ্ট্র গঠনের পথে।

হে বাঙ্গালির জাতির পিতা, তুমি ইতিহাস, তুমি চেতনা, তুমি বাঙালির আত্মপরিচয়।

বিনম্র শ্রদ্ধাঞ্জলিতে
জয়নাল আবেদীন সজীব”বীর মুক্তিযোদ্ধা সন্তান” ছাত্রনেতা”

দৈনিক মুক্তিযুদ্ধ ৭১ সংবাদ পত্রিকা সম্পাদক ও প্রকাশক/ দৈনিক একাত্তর সংবাদ অনলাইন পত্রিকা প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ওয়ার্ল্ড মিডিয়া ক্লাব কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক” লক্ষীপুর জেলা কমিটির সভাপতি ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ”

দৈনিক অগ্নিশিখা পত্রিকা স্টাফ রিপোর্টার”দৈনিক মুক্তির লড়াই স্টাফ রিপোর্টার” দৈনিক খোলা বাজার স্টাফ রিপোর্টা”

তবুও তুমি আছো –
পতাকায়, সংবিধানে, মানচিত্রে,
প্রতিটি মুক্তচিন্তার অণুতে,
প্রতিটি বাঙ্গালী বিবেকের জাগরণে…



Our Like Page
Developed by: BD IT HOST