November 12, 2026, 8:31 am
শিরোনামঃ
প্রযুক্তিভিত্তিক ভবিষ্যৎ নির্মাণে উদ্ভাবকদের এগিয়ে আসার আহ্বান বিজ্ঞান ও প্রযুক্তি সচিবের আইইউটি উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নবাগত জিএমপি কমিশনার আশিক সাঈদ চরশাহী ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রধানের বিরুদ্ধে ১৯ দফা অনিয়ম-দুর্নীতির অভিযোগ কুষ্টিয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহিত সম্মানিত পুলিশ সুপার, মাসিক অপরাধ পর্যালোচনা সভা সুরমা ইউপির ১,২,৩নং ওয়াডের্র সংরক্ষিত আসনে সম্ভাব্য মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ ফাতেমা বেগম ময়মনসিংহ রেঞ্জের অক্টোবর/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে গণশুনানি সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

১৯ মিনিটে: প্রশ্নফাঁসের অভিযোগে যুব উন্নয়ন কর্মকর্তা পরীক্ষা স্থগিত, ভোগান্তিতে পরীক্ষার্থীরা

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১টায় শুরু হয়েছিল যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (১১তম গ্রেড) পদের প্রিলিমিনারি পরীক্ষা। কিন্তু পরীক্ষা শুরুর মাত্র ১৯ মিনিট পর—সকাল ১১টা ১৯ মিনিটে—রাজধানীর বাড্ডার আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ বিল্ডিং-২ কেন্দ্রসহ বিভিন্ন কক্ষে আকস্মিক নেমে আসে স্থবিরতা। কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা পরীক্ষার্থীদের কাছ থেকে দ্রুত প্রশ্নপত্র ও ওএমআর শিট ফিরিয়ে নেওয়া শুরু করেন। জানানো হয়, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।

হঠাৎ এমন ঘোষণায় মুহূর্তের মধ্যে হতবাক হয়ে পড়েন পরীক্ষা দিতে আসা শত শত চাকরিপ্রার্থী। অনেকের হাতের কলম তখনো সচল ছিল ওএমআর পূরণে, অথচ চোখের পলকে কেড়ে নেওয়া হয় ভবিষ্যতের স্বপ্নঘেরা উত্তরপত্রটি। শিক্ষকের তাড়া খেয়ে তড়িঘড়ি করে প্রশ্নপত্র ও ওএমআর শিট গুছিয়ে নেওয়ার সেই দৃশ্য ও পরীক্ষার্থীদের দীর্ঘশ্বাসের ভিডিও ফুটেজ ধারণ করে জাতীয় দৈনিক নতুনদিন পত্রিকার ক্যামেরা টিম।

খাঁটি মেধার মূল্যায়ন ও দীর্ঘ প্রস্তুতির ইতি টানার এমন আকস্মিক সিদ্ধান্তে কেন্দ্রগুলোর বাইরে চরম অনিশ্চয়তা আর ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের একটি অংশ এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে ক্ষোভ প্রকাশ করেন।

নতুন তারিখ ঘোষণা ও তদন্ত কমিটি:
পরিস্থিতি সামাল দিতে যুব উন্নয়ন অধিদপ্তর দ্রুত পদক্ষেপ নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত হওয়া এই প্রিলিমিনারি পরীক্ষাটি আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় গ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া প্রশ্নফাঁসের ঘটনা তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কর্মদিবসের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পরই দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে অধিদপ্তর।



Our Like Page
Developed by: BD IT HOST