November 7, 2026, 8:12 am
শিরোনামঃ
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা বিমানবন্দরসমূহের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের সভা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কাছে প্রশ্ন—বীর মুক্তিযোদ্ধাদের কষ্ট কি আপনার হৃদয় স্পর্শ করে না? মাদক ব্যবসায় প্রতিবাদ করার দোকানপাটে হামলা ভাঙচুর, লুটপাট ও বেশ কয়েকজন আহত ​টেকনাফের উপকূলীয় জনপদ: সাগরের ঢেউ আর পাহাড়ের ত্রাসের সঙ্গে নিত্যদিনের লড়াই টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতের গুলিতে সেনা সদস্য আহত, পাহাড়ে যৌথ অভিযান শুরু ওএমএস কালোবাজারির হোতা : সাভার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ময়মনসিংহে সাংবাদিকের অভিযোগ, ১০ মাসেও দেখেনি আলোর মুখ!
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

২৮ দিনে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৭১৫

Reporter Name

প্রথম বাংলা – গত ২৮ অক্টোবরের সহিংসতা ও পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে দিনভর অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব,এ নিয়ে গত ২৮ দিনে ৭১৫ জনকে গ্রেপ্তার করেছে সংস্থাটি।

শুক্রবার (২৪ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যম কে জানান, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানীসহ দেশে র বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ,গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ২৪ নভেম্বর ঢাকার বংশাল ও কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে হবিগঞ্জের লাখাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, চট্টগ্রাম হাটহাজারী এলাকা থেকে হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এম এম শুক্কুর এবং চন্দাগাঁও থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মোরশেদসহ বিভিন্ন এলাকা থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৭১৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।



Our Like Page
Developed by: BD IT HOST