August 9, 2026, 4:43 am
শিরোনামঃ
বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণিসম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব “ বদলির আদেশ উপেক্ষা করে ঘাটাইলেই বহাল তবিয়তে হিসাব সহকারী মাহফিজুর রহমান! চকরিয়া থানা মালুম ঘাটে পুলিশের মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে যারা নেত্রকোনায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব সারাদেশে পুলিশের হাই অ্যালার্ট জারি গ্যাস,বিদ্যুৎ সংকটসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে ১১ দলের স্বারকলিপি প্রদান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত কতোয়ালি থানা এলাকায় বিশেষ অভিযান
নোটিশঃ
আপনার আশেপাশের ঘটে যাওয়া খবর এবং আপনার ব্যবসার বিজ্ঞাপন প্রচারের জন্য যোগাযোগ করুন মানবাধিকার খবরে।

৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি

Reporter Name

প্রথম বাংলা – রাজধানীর রমনা এলাকা থেকে ৪০ কেজি গাঁজা ও কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মো: তারেকুল ইসলাম ওরফে প্রকাশ তারেক হোসেন (২৭)।

শনিবার (১১ জানুয়ারি ২০২৫ খ্রি.) রাত ৭:৩৫ ঘটিকায় রমনা থানাধীন মৌচাক এলাকার ফরচুন শপিং মলের সামনে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিম।

ডিবি-রমনা সূত্রে জানা যায়,শনিবার রাতে ডিবি-রমনা বিভাগের রমনা জোনাল টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচাল নাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে।রমনার মৌচা ক এলাকার ফরচুন শপিং মলের সামনে কতিপয় মাদক কারবা রি অবৈধ মাদকদ্রব্য হস্তান্তর করবে। এমন সংবাদের ভিত্তিতে রাত ৭:৩৫ ঘটিকায় ডিবি টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে তারেককে ৪০ কেজি গাঁজাসহ গ্রেফতার করে।

এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়, এ ঘটনার গ্রেফতারকৃত তারেকের বিরুদ্ধে ডিএমপির রমনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত তারেকএকজন মাদক কারবারি। সে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রয় করতো। উদ্ধার কৃত গাঁজা বিক্রয় ও হস্তান্তরের উদ্দেশে সে নিজ হেফাজতে রেখেছিলো বলে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



Our Like Page
Developed by: BD IT HOST